নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/ahmedferoz.ru

নামহীন ফিরোজ

খুব সাধারণ এবং সুখী একজন মানুষ।

নামহীন ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী !!!

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৯

মায়াবতী...
কোন অদৃশ্য মায়া শক্তির মায়াজালে
আমায় তুমি জড়িয়েছো এতো মায়ায়!
এখনো তো ভোর হয়- পার হয় দিন,
একসময় রাতও আসে
আবার সেটাও শেষ হয় সূর্যের নতুন আভায়।
সবকিছুই বদলে যায়- বদলে যাওয়ার নিয়মেই,
তবে আমি কেন বদলাতে পারিনা
তোমার মায়াজালকে ছিন্ন করে?

একটা কথা খুব জানতে ইচ্ছা করে-
মাঝে মাঝে তুমিও কি ভোর দেখো আমায় ভেবে ভেবে,
মধ্যরাতে ঘুম ভাঙ্গলে চাঁদের সাথে কথা বলো মনে মনে-
বারান্দাতে,
চাঁদনি রাতে আমায় কি খোঁজ সুন্দর ওই চাঁদের মাঝে?

আচ্ছা মায়াবতী!!
তুমি কি কখনো আমায় তোমার স্বপ্নে দেখ,
নাকি আমি একা একাই শুধু তোমায় দেখে যাই
স্বপ্নে আমার-
স্বপ্ন দেখা রাজকন্যার বেশে !
তুমি কি কখনো আসবে না আমার সামনে
অতি সাধারণ নারীর বেশে,
নাকি তুমি চাও মায়া হয়েই জরিয়ে থাকতে আমার মনে...
যুগে যুগে, ক্ষণে ক্ষণে।

নিষ্ঠুর...খুব নিষ্ঠুর তুমি,
নিষ্ঠুর না-হলে কি পারতে এমন করে আড়ালে থাকতে?
কখনো পারতে না।

তোমার ভেতরের মায়া শক্তিকে ত্যাগ করে
যেদিন তুমি আসবে আমার সামনে
রক্ত-মাংসের শরীর নিয়ে ,
সেদিন আমি দেখবো...
আমাকে ভালো না-বেসে কি করে থাকো তুমি?
অপেক্ষাই রইলাম সেই দিনটার।
আমি জানি তুমি আসবে,
তোমাকে আসতেই হবে,
কারণ তুমিও যে শুধু আমাকেই ভালবাসো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.