| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ সাব্বির পল্লব
একটাই দাবী: চিন্হিত রাজাকারদের সর্ব্বোচ্চ শাস্তি..
দারূণ হইছে ব্যানার টা ......... ধন্যবাদ ....... অনেক অনেক....
এডিট করলাম:
একটু অন্যরকম বিষয়ে কথা বলতে চাই; জানিনা অফটপিক হবে কিনা।
আমার বাসা ধানমন্ডি তে হওয়ার কারণে সবসময় এ্যলিফ্যান্ট রোডের দিক দিয়ে শাহবাগে গণবিপ্লবে গিয়েছি। আজ একজন সহব্লগার জানালেন যে শেরাটন হোটেল এর দিক দিয়ে গেলে শাহবাগ এর ঐ সাইডে প্রচন্ড ময়লা আবর্জনা জমে আছে যেটা মূলত আমাদের এই জমায়েতের ফলাফল......ভাবছি এই ব্যাপারে কিছু করা যায় নাকি? যদি আমরা নিজেরাই স্বউদ্যোগী হয়ে এলাকাটা পরিচ্ছন্ন রাখি তাহলে যারা আসবে, বসবে, মিছিল করবে তাদের জন্য পরিবেশটা ভাল হবে। নাহলে ময়লা আবর্জনা বেশি হয়ে গেলে আমরাই আর বসতে পারব না......
এই বিষয়ে আর কারও কোনো প্রস্তাব থাকলে জানাবেন প্লিজ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হ ওস্তাদ......ঠিকই বলছেন......লাবিউ সামু........ ![]()
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এডিট করে আরও একটু অংশ যোগ করলাম.......মনে হল শেয়ার করা জরুরী.....
৩|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
নিয়েল ( হিমু ) বলেছেন: হুম জরুরি তো অবস্যৈ । link নিয়ে শেয়ার দিচ্ছি ।
জয় বাংলা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হিমু সাহেব.......অনেক অনেক শুভেচ্ছা....... ভাল আছেন?
জয় বাংলা....
৪|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
অসাধারণ ভাই.......... বেশি বেশি বেশি জোস হইছে......
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
ইখতামিন বলেছেন:
চমৎকার
++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ধন্যবাদ।
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
৭|
১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রস্তাবটা খারাপ না ।
৮|
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯
জন রাসেল বলেছেন: ব্রাদার আমাদের নতুন সং-টা দুদিন আগে রিলিজ করলাম। আপনাকে লিংকটা দিয়ে গেলাম। সময় পেলে ডু মারবেন অবশ্যইঃ স্বপ্ন দেখার দিন - টিয়ারস অফ সাইলেন্স
মন্তব্যটি পড়ার পর দয়া করে মুছে দেবেন। পোষ্টের কমেন্টে এসে কেউ বিজ্ঞাপন দিচ্ছে এটা দেখতে ভালো লাগে না।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ! ধন্যবাদ সামু। লাবিউ।