নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা

জনম দিলা আমারে

আজাদ হুমায়ুন

বাংলা আমার দেশ, আমি বাংলার সন্তান। [email protected]

আজাদ হুমায়ুন › বিস্তারিত পোস্টঃ

বিগফুট কী???

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

বিগফুট বলতে বিশাল আকৃতির রহস্যময় এক প্রাণী বোঝানো হয়। যারা এটাকে দেখেছেন বলে দাবি করেন তাদের অনেকের মতে বৃহদাকার এই প্রাণীর সারা গাভর্তি কালো লোম, দানবাকৃতির পায়ের ছাপ। টিভি শোগুলোতে তাকে দেখার জন্য লাখ লাখ লোক হুমড়ি খেয়ে পড়ে।

দুনিয়াখ্যাত এই বিগফুট শিকারি ও হাইকারদের জন্য মারাত্মক ভীতিকর এবং আশ্চর্যজনক। বিজ্ঞানিরা এটাকে দেখার ভুল, গুজব, ধোঁকাবাজি হিসেবে আখ্যা দিয়েছেন।

পৃথিবীর অনেকেই বিশ্বাস করেন মানুষের মত দেখতে এই প্রাণী সারা দুনিয়াতেই ছড়িয়ে আছে।

আজকের বিশ্বের অমিমাংসিত রহস্য বিগফুট ১০-২০ ফিট লম্বা, ওজন আড়াইশ থেকে পাঁচশ কেজি, লোমশ দেহ। বিশাল মাথা ও বড় বড় চোখের মাঝখানে প্রশস্ত একটা কপাল এর চেহারাকে ভয়ঙ্কর রূপ দিয়েছে।

বিগফুটের বিশাল আকৃতি পায়ের ছাপ পৃথিবীর অনেক জায়গায় বিস্ময়ের জন্ম দিয়েছে।

১৯৫৬ জর্জিয়ায়, ১৯৬৭ সালে ক্যালিফোর্নিয়ায়, ১৯৯৪ ও ১৯৯৬ সালে ওয়াশিংটনে,২০০০ সালে ক্যালিফোর্নিয়ায়,২০০১ সালে উত্তর মেরুতে, ২০০৮ সালে টেক্সাসে,২০০৯ সালে স্লোভাকিয়ায় ও পোল্যান্ডে,২০১০ সালে কানাডার অন্টারিও, ২০১১তে এলাস্কায় ও ক্রাইমিয়ায় বিগফুটের ছবি তুলতে সক্ষম হয়েছেন বলে অনেকেই দাবি করেন।

এছাড়াও দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিগফুট দেখা গেছে বলে প্রতিনিয়ত খবর আসে সংবাদমাধ্যমে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.