| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৮ সালের ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের হাতে জুতার বারি খেয়েছিলেন জিয়াউর রহমান। ঘটনাটা জানতাম কিন্তু এর কোনো ছবি কোনোদিন দেখিনি। কালকে ফেসবুকে ছবিটা দেখলাম। সেদিনের বিস্তারিত ঘটনাসহ তুলে ধরা হয়েছে কিভাবে জুতার বারি খাওয়ার পর শিক্ষকদের মাঝে ভীতির সঞ্চার হয় এবং তার পরবর্তী ঘটনা।
এই বছরের মার্চ মাস থেকে তারেক জিয়া ইতিহাসের অনেক বইয়ের রেফারেন্স দিয়ে ইতিহাস তুলে ধরছেন বিভিন্ন সময়, বইগুলো পড়লে দেখা যায় যে তারেকের কথার সাথে বইইয়ের তথ্য মেলে না, এখনকার যুগে লোকেদের বই পড়ার অভ্যাস কমে আসছে বলে এসব অসঙ্গতিও কেউ তুলে ধরে না। যাই হোক তারেক জিয়ার প্রতি প্রতিশোধ নেয়ার জন্যই হোক অথবা বিএনপির চোখে আঙ্গুল দিয়ে প্রকৃত ইতিহাস দেখানোর জন্যই হোক, কেউ একজন বইপত্র পেপারপত্রিকা ঘাঁটাঘাঁটি করে অথবা নিজের আর্কাইভ থেকে জিয়াউর রহমানের জুতার বারি খাওয়ার দিনের একটি ছবি অনলাইনে দিয়েছেন। তাকে অসংখ্য ধন্যবাদ।
জুতার বারি খাওয়ার বিস্তারিত ঘটনাঃ 
জিয়াউর রহমানের জুতার বারি খাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হবার পর যারা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে তারেক জিয়ার মত ইতিহাস না জেনে না পড়ে কথা বলতে আসবেন না। ১৯৭৮ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশকালে ছাত্র-ছাত্রীদের জুতার বারি খেয়েছিলেন, এটা চিরন্তন সত্য ঘটনা। আপনাদের বিরুদ্ধতায় ইতিহাস পালটে যাবে না, ইতিহাস পাল্টানোর ক্ষমতা কোনো মানুষের নেই। ইতিহাস ভালো করে পড়ে দেখেন। আর ইতিহাস আপনারা পড়বেনই বা কিভাবে? ইতিহাস তো আপনাদের পক্ষে না, ইতিহাস আমাদের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পক্ষে। মনে রাখবেন আমরা যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী তারা কখোনোই কোনো অসত্য তথ্য সজ্ঞানে উপস্থাপন করি না।
বিস্তারিত পড়ুন
©somewhere in net ltd.