নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ।লেখালেখি সখের খুব।মাঝে অনেক বছর বন্ধ রেখেছিলাম, এখন আবার চেষ্টা চালাচ্ছি,এইখানে। প্রফেশনাল লেখিকা নই, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন।আমি নিজের ইচ্ছে মত টপিক নিয়ে লেখি,যখন যা মনে আসে।

মহারানী চৌধুরানী

নতুন ব্লগার।

মহারানী চৌধুরানী › বিস্তারিত পোস্টঃ

বোঝা

২০ শে জুলাই, ২০২১ রাত ১১:০২

মেয়ে তুমি সবার বোঝা।নিজের বাবা মার ও, নিজের প্রেমিকের ও সবশেষ এ নিজের স্বামীর ও।সব দিকে কেবল তোমার দোষ ই ধরা হয়।কি করো অমন তুমি?তোমার যে অত দোষ হয়?আসলে তুমি যা করো বা যাদের জন্য করো তারা কখনো অনুভব ই করতে পারেনা,তুমি আসলে কি করছো।কারণ, তুমি এক একটা স্বার্থপর মানুষের জন্য করে যাও।বাবা মা হ্যা বাবা মা যারা তোমায় জন্ম দিয়েছে, তারাও স্বার্থপর হয়ে যায়,যখন দেখে তুমি খুশী আছো একজন এর সাথে কিন্তু, সে তোমার ফ্যামিলি স্ট্যাটাস এর সমতুল্য নয়, তখন তারা তোমাকে নিজের পরিবার এর সেই মিথ্যা রেপুটেশন এর জন্য তোমার ইমোশন নিয়ে খেলতে থাকে, কখনো মরে যাবে, কখনো তোমার জন্য তোমার বোনদের সম্মান হানি হবে,তাদের ভবিষ্যত নষ্ট হবে ব্লা ব্লা ব্লা।আর ঠিক অপর প্রান্তে যেই মানুষকে তুমি তখন ভালোবাসো, তাকে এই সমস্যার কথা বলবে, সে তখন নিজের পরিবারের কথা ভাববে,তোমাকে যা তা বলে অজুহাত দিবে,নয়তো দিবে কিছু ব্লেইম,নয়তো বলবে তুমি লোভী।শেষ সুখ তোমার,শেষ তোমার ভালোবাসা,আর শেষ তোমার জীবন।এর পর আস্তে আস্তে শুরু হবে তোমাকে বিয়ে দেওয়ার যন্ত্রণা।সে আরেক মানসিক অস্ত্র।আল্লাহ বিয়ে না করলে,সমাজে থাকা যাবেনা।বিয়ে মেয়েদের করতে হয়, নাহয় পাছে লোকে ছিঃ ছিঃ করবে যে।বলবে মেয়ের চরিত্র ভালো না।ঘরে প্রতিদিন যেন নিঃশ্বাস টাও নেওয়া তোমার পাপ হয়ে যাবে।তারপর একদিন হুট করে এমন এক ছেলের হাতে তোমাকে তুলে দিবে,যার কিছুই তারা জানতে চাইবেনা,জানবেও না।যেনো তুমি ঘাড় থেকে নামলেই বাচে তারা।আর যে মুখোশরুপী অমানুষ এর সাথে বিয়ে দিয়ে দিলো,সে আস্তে আস্তে তার রুপ দেখাবে,তোমাকে নরক এর চেয়েও বেশি যন্ত্রনা দিবে প্রতি মুহুর্তে,যাতে তুমি নিজে থেকে হয় মরে যাও নয় চলে যাও।সে এক অসহ্য যন্ত্রণা, সে তুমি কাওকে বলতেও পারবেনা।আর ঠিক এই সময় তোমার বাবা মা কি বলবে জানো, তুমি খারাপ,সংসার করার যোগ্যতা তোমার নেই,তারপর বলবে মেনে নে,নাহলে সমাজ খারাপ বলবে,এইবার ও আরও অনেক কিছু বলবে তোমাকে।তুমি শুধু তখন মুক্তি চাইবে এই দুনিয়া থেকে,চাইবে এই কষ্ট শেষ হয়ে যাক,কিন্তু,মুক্তি আর মিলবেনা।তুমি সৃষ্টিকর্তা কে ডাকবে,উনিও যেনো রাগ তোমার উপর।সব দিক দিয়ে তুমি দোষী, তুমি বোঝা,তুমি ই খারাপ।মেয়ে তোমার জন্মটাই যে বৃথা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৭

আমি সাজিদ বলেছেন: Aha!

২| ২১ শে জুলাই, ২০২১ রাত ১:১৭

মহারানী চৌধুরানী বলেছেন: সহানুভূতি দেখিয়ে বললেন?..

৩| ২১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১৯

খায়রুল আহসান বলেছেন: এত হীনমন্যতা কেন?
মেয়েরা তো এখন আগের চেয়ে অনেক স্বাধীন, নিজ নিজ কর্মক্ষেত্রে নিজ দক্ষতার গুণে অনেক সাফল্য অর্জন করেছে এবং করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.