| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

হিংসার রাজ্যে শুধু
আমরা রাজা ফকির;
অহমিকার ফসলে গন্ধ মন,
দেহের ভাজে নবান্নের উঠোন।
বছর ঘুরে ডোল ভরে
রাজা ফকির তুলছে পাপ,
কোথায় সূর্য সন্তানের তাপ;
চেতনা যে ঘুমের বড়ি-
ভাঙ্গছে না দূরত্বের আড়ি
রাজ্যের রক্তক্ষরণ করছে তাই
হিংসা অহমিকার বড়ায়;
ও মন এখনো দিন শেষে বুঝে না রে
মাটি আগুনের কাছে নেই ব্যবধান,
সব হয়ে যায় রে সমাধান।
০৪-১১-২৬
©somewhere in net ltd.