নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

মায়া নাই রে মায়া

২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯


আমার মায়া নাই রে মায়া,
ছায়ার তরে নিঃশেষ হলো কায়া;
করিনি ত অনুকরণ অনুসরণ,
কি করে থাকবে বলো মায়া?
আমার মায়া নাই রে মায়া।
যত সব দেখেছি আমি
তোমার গাছের ছায়া গো
তোমার গাছের ছায়া;
সেই ছায়ায় বসে গুণেছি
মনের হিসাব কিতাব দয়া গো
হিসাব কিতাবের দয়া।
তবু আমার মিললো না
মধ্যবয়সের হিসাব খাতা,
কৈশর গেলো কেটে শৈশব
কি করে দয়া থাকে প্রেমময়
ঝরে যাচ্ছে যে প্রণয়ের মালা
তবু মিললো না রে ছায়া।

২৪-১১-২৬

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দয়ার সাগরে মায়া নাই রে মায়া,
..............................................
দয়ার সাগরে মায়া নাই রে মায়া,
ছায়ার তরে নিঃশেষ হলো কায়া;
করিনি অনুকরণ তােমাতে অনুসরণ,
কি করে থাকবে বলো মায়া?

আলো-আঁধারির এই মায়াবী খেলায়,
স্বপ্নগুলো ভাসে অচেনা ভেলায়;
নিজের ছায়াতে নিজে আজ পর,
শূন্যতায় গড়েছে বুকের মাঝে এক নির্জন ঘর।

তবুও বাতাসে ভাসে অজানা সুর,
স্মৃতির পাতায় আজও সে বহুদূর;
সব হারিয়েও যদি মেলে প্রশান্তি,
ঘুচে যাবে তবে সকল মনের ক্লান্তি।

মায়া ত্যাগ করেই যে নতুন পথচলা,
নিজের সাথে আজি নিজের কথা বলা;
ছায়া সরে গিয়ে আসুক নতুন ভোর,
কেটে যাক সব মিথ্যে মায়ার অমানিষার ঘোর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.