নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অধিকার এবং আমার দেশ

নিজের অভিমত প্রকাশ করা এবং নাগরিক সচেতনতা সৃষ্টি করা ।

আলিফ ইব্রাহীম

আমি ছটোবেলা থেকে কবিতা লেখি নিজের জন্য । মাঝে মধ্যে কিছু লেখা লেখি করি নাগরিক সচেতনতা মূলক । আমি BSc পাস করেছি বিলাত থেকে Computer Science এ । এবং MSc করছি Computer Science এ । কবিতা লিখা আমার শখ ।

আলিফ ইব্রাহীম › বিস্তারিত পোস্টঃ

কবিতা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৭

লাশের ছবি

আমার রক্তাক্ত দেহ পড়ে থাকে
শহরের ঐ রাস্তায় ।
ঘাতকের আগাতে ঝরে যায় রক্ত
চেয়ে চেয়ে দেখে তারা
আনন্দে কেউ দিশেহারা।
কেউ তুলে ছবি, কেউ করে ভিড়িও
এই নিয়ে খেলাঘরে কি হয় দেখিও ।

আকাশে শকুন উড়ে
মৃত্যুর আকুতি শুনে ।
মানবতা আজ বাতাসে মিশে
সত্যের মুখে তালা ঝুলে ।

দেহ থেকে প্রাণ আলাদা করে
আর্তনাদে চিৎকার করি।
তারা আমার ছবি দেখে
আমি কোন দলের কর্মী ।

কেউ লাথি মারে আমায়
কেউ সাজে কসাই।
লাশ নিয়ে খেলা করে
রাজনীতি মশাই ।

আমি বাঙালি, আমি বাঙালি
আমি বাংলায় কথা বলি।
স্বদেশ আমার স্বাধীন হয়েছে
মুক্ত থাকার লাগি ।

আমি হিন্দু । আমি মুসলিম ।
আমি পূজারী। আমি ধার্মিক।

টুপি কিংবা পাঞ্জাবি পরা
হাতে ঢোল কিংবা দ্যূতি পরা ।
প্যান্ট সাট কিংবা নতুন জামা
দেশটাতো সকলের কেনা।

আমি দিন-মুজুর । আমি ধনী ।
আমি ছাত্র । আমি চেতনা ।
আমি জনতা । আমি দেশ ।

আমি বাংলায় রাখি অধিকার
বাংলায় হোক সু-বিচার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.