নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

""শিরোনামহীন""

জায়েদ ওয়ালিদ

Good For Nothing

জায়েদ ওয়ালিদ › বিস্তারিত পোস্টঃ

""শিরোনামহীন""

০৫ ই মে, ২০১৪ দুপুর ২:১৭

=হ্যালো।

-কেমন আছো?

=সরি,চিনতে পারছি না।কে?

-তুমি আমার কণ্ঠ চিনিতে পারছো না??

=চিনাটা কী এতই জরুরী?

-হয়তবা এখন নেই।এক সময় তো ছিল।তাই না?

=সময় পাল্টেছে।সাথে আমিও।আমার নম্বর পেলে কোথায়?

-তুমি বদলাও নি,মিথ্যে বলছ।আর এ যুগে নম্বর যোগার করা কোন কঠিন কাজ নয়।কেমন আছো বল্লে না?

=ভাল।

-সত্যিই ভাল?

=খারাপ থাকার কোন কারণ নেই।

-সেটা তোমার থাকবে কেন?

=প্লীজ,অন্য প্রসংগ এখানে এনো না।কি বলতে কল দিয়েছো সেটা বলে,রেখে দাও।

-তোমার কাছে কল দিতে আমার কারণ লাগবে?

=তুমি ভাল করেই জানো আমি মোবাইলে কেমন কথা বলি।তবুও কেন অকারণে কল দিয়েছো?

-তুমি এত কঠিন হয়ে গেছো?

=তোমার স্বামী কেমন আছে?

-তুমি আমার কথা জিজ্ঞাস না করে,স্বামীর কথা জিজ্ঞাস করছো?

=তোমার খারাপ থাকার কোন কারণ নেই।তোমার স্বামীর আছে।

-মানে?

=এত প্রশ্ন করো না।সব কিছুর মানে হয় না।

-আমি মানতে বাধ্য,তোমার পরিবর্তন হয়েছে।

=আরোও আগে মানা উচিৎ ছিল।

-সব কিছু বুঝতে সময় লাগে।যেই তুমি কোন প্রশ্ন করতে না,শুধু আমার কথার উত্তর দিতে।আজ তুমিই আমায় প্রশ্ন করতে বারণ করছো!!!

=সময় সব কিছু বলে দেয় না।

-তা জানি।তোমার জীবনের কী অবস্থা?

=কোন জীবনের কথা বলছো?

-জীবন তো এখটিই।

=তাহলে প্রশ্ন করছো কেন?

-যদি নতুন কেউ এসে থাকে।

=আসলে আপন করে নিব।

-তার পর?

=সময় হলে দু'হাত বাড়িয়ে ক্ষমা চেয়ে নিব।

-হা হা হা।এখন মনে হচ্ছে তুমি ভালই আছো।

=তাই তো।

-আমাকে কিছু বলবে না?

=প্রয়োজন নেই।

-সারা জীবন একাই থাকবে।

=কে বলল?

-এমনি।বিয়ে করবে কবে।

=করব।

-সেই একই উত্তর দু'বছর ধরে।

=আড়াই বছর।

-আমাকে দেখতে ইচ্ছে হয় না?

=আড়াই বছরে হয় নি।

-সেবার ক'মিনিট দেখেছিলে আমায়?

=দেখিনি ঘর অন্ধকার ছিল।

-আপন মানুষ দেখতে আলো লাগে?

=ভুল বললে।

-জানি।বাড়ি আসছো কবে?

=জানি না।

-আমি আসব?

=আসতে দেবে না।

-কে?

=তুমি জানো।

-চেষ্টা করে দেখি।

=লাভ হবে না।আর আসলেও আমার দর্শন পাবে না।

-তাহলে আসব কেন?

=তোমার আপন জনরা আছে।

-আর তুমি?

=নিজেকে নিয়ন্ত্রন করতে চেষ্টা করো।তুমি একজনের অধীনস্থ।

-তো?

=তুমি এটাও ভাল করে জানো,অন্যের অধীনস্থ কোন কিছুর উপর আমি কর্তৃত্ব করিনা।অন্য কেউ করুক তাও চাই না।

-কর্তৃত্বে কথা আনছো কেন?শুধু একবার তোমাকে দেখতে চাই।

=চেহারার তেমন পরিবর্তন হয় নি।

-জানো?তোমার ত্যাঁড়া কথা গুলো শুনলে খুব রাগ হয়।

=অব্যক্ত কেন? হা হা হা

-প্রকাশ করার মত সময় আমার ভাগ্যে জুটে নি।

=ভাগ্যের দোষ দিয়ে লাভ?

-হুঁ,দোষটা আমারই।শুধু শুধুই এলোমেলো হল।তাই না?

=একদম,ঠিক।

-প্লীজ,একবার আসো না,আমাদের বাড়িতে।

=দেখা যাক।

-তোমার মৌলিক নীতি গুলো কি আগের মতই আছে?

=কোন গুলো?

-অপ্রকাশিত শর্ত গুলো।

=তুমি কি করে জানলে সেগুলোর কথা?

-জানি না।ওগুলো ঠিক আছে??

=আমৃত্যু থাকবে।

-তুমি তো আমাকে কোন শর্ত দাও নি।তবে,মন থেকে এত শর্ত জুড়তে কেন?

=জানি না।

-এগুলো প্রকাশ করলে তো অনেকেই মানত,তুমি কষ্ট পেতে না।

=না করলেও তো তুমি মেনে ছিলে।

-কেন গোপন রাখ?

=ইচ্ছে হয় বা অবচেতন মন নিজ থেকে পরীক্ষা করে।

-যদি কেউ ফেল করে?

=তাতে আমার কিছু যায় আসে না।মানুষটার চাহিদা বুঝতে পারি ,এটুকুই।

-আর কিছু বল না?

=ভুলের সীনা লংঘণ করছো।

-আর একটু।

=তোমার সংসার কেমন চলছে?

-অনেক ভাল।সত্যিই আমি অনেক সুখী।

=এবার দেখলে তো?

-দেখছি।

=আমি কি দিতে পারতাম? কিছু কষ্ট নিঃসৃত ভালবাসা ছাড়া।

-এটা ভুল বলো নি।আজ আমি অনেক অনেক সুখী,যা কোন দিন কল্পনাও করি নি।জানো?আমি না অনেক মোটা হয়ে গেছি। দেখলে চিনবে না।

=সেটাই শ্রেয়।

-আর তুমি?

=অভিযোজিত।

-তোমাকে আবার কল দিলে রাগ করবে?

=আমি সবার উপর রাগ করি না,তা তুমি জানো।তবে কল দিও না।এখন ক'মিনিট হল?

-প্রায় ৪৭মিনিট।

=যথেষ্ট।

-কেন?

=রেখে দাও।

-ভুলে গেছো সে কথা?

=ওহ! কল তো তুমি দিয়ে ছিলে।

-তাতে কি?

=তুমি নিজেই স্বীকার করেছো,আমি বদলে গেছি।ভাল থে,,,কো,,,,



-শোন!!



টুট! টুট! টুট!



(আমি কোন সমাধান চাই না।তোমার রহস্য এখন আর আমার ভাল লাগে না।তুমি সমাধান দিতে এসো না।আমি নিজেকে গুটিয়ে নিয়েছি তুমিও আড়াল থাকার চেষ্টা করো।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.