| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই পথহারা আমি। স্রোতের বিপরীতে চলি যেন। সমবয়সী সবার যখন অক্ষর জ্ঞান হলো, আমি শুধু চেয়ে থাকতাম। আমার বয়সী সবাই যখন লিখতে শিখলো, আমি তখনো অক্ষর চিন্তে ব্যস্ত। ওরা আমার সামনে গড় গড় করে যখন পড়ত্, আমি তখনো লিখতে শিখছি।
তারপরও যখন ফুপু আমায় নিয়ে গেলো স্কুলের ভর্তি পরীক্ষায়, সবাইকে অবাক করে ঠিকই সুযোগ পেলাম। প্রশ্ন হ্য়তো পড়টে পারিনি কিন্তু ডানে বামে তাকিয়ে উত্তর ঠিকই দিয়ে ছিলাম। এরপর সবাই যখন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকত্, আমি পথহারা থাকতাম মাঠে। একসময় আবিষ্কার করলাম আমার সমবয়সী অনেকেই আমার সাথে খেলে না। কারণ আমি পড়ালেখায় বেশি সুবিধার না, ওদের বাসা থেকে আমার সাথে মিশ্তে মানা করেছে। একটু কষ্টতো হয়েছিলো। কিন্তু তৃতীয় শ্রেণীতে যখন প্রথম হলাম, কেউ বিশ্বাস করলো না। রিপোর্ট কার্ড নিয়ে সারা পাড়া ঘুরতে হলো। অনেকেই আমার সাথে এখন মিশে না, কারন আমি পড়ালেখা না করেই প্রথম হলাম। আবার আমি একা।
সেই থেকে শুরু হলো আমার পথ চলা। তবে আমার বিশ্বাস ছিলো, স্রোতের বিপরীতে আমি চলতে পারব। আর তাইতো নিজের মতো করে বড় হবার চেষ্টা করলাম। আজও আমি চলি স্রোতের বিপরীতে। আজও আমি একা।
তবে ভালো লাগে সমস্যাকে ভিন্ন ভাবে দেখতে। কারন আমি তোমার মত নই মানে এই না যে আমি ভুল পথে চলছি।
পথহারা আমি, যাচ্ছি কোথায় জানে অন্তর্যামী।
©somewhere in net ltd.