নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেয়েই থাকি অপলক;উলকা পতন দেখব বলে .

জেগে থাকি, ঘুমাবো ভেবে...

শিশিরবিদ্ধ

_____ আমি মানুষ ____ ভালো লাগে বলেই এখানে আসা যাওয়া । আর কবিতা-অকবিতা, লেখা-অলেখা.এই সবের উদ্যোগ শুধুমাত্র আমার মানসিক উদ্বেগ কমানোরই ছোট্ট প্রয়াস । কারো যদি ভালো লেগে যায়, তবে সেটা বাড়তি পাওনা, অনাকাঙ্খিত সুখের মতন ।

শিশিরবিদ্ধ › বিস্তারিত পোস্টঃ

পছন্দের কবিতা-১

০৯ ই মে, ২০১১ ভোর ৬:০০

আমি অনেক কষ্টে আছি

----------আবুল হাসান





আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে

রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে

জামার বোতাম আটকাতে অমন কেন যত্ন করে

লাগিয়ে দিতে ?

অমন কেন শরীর থেকে আসতে আমার

ক্লান্তিগুলো উঠিয়ে নিতে ?

তোমার বুকের নিশিথ কুসুম আমার মুখে ছড়িয়ে দিতে ?

জুতোর ফিতে প্রজাপতির মতন তুমি উড়িয়ে নিতে ?

বেলজিয়ামের আয়্নাখানি কেন তুমি ঘোর না রেখে

অমন কারুকাজের সাথে তোমার দুটি চোখের মধ্যে

রেখে দিতে ?

রেখে দিতে ?

আমার এখন চাঁদ দেখতে খারাপ লাগে

পাখির জুলুম, মেঘের জুলুম, খারাপ লাগে



কথাবার্তায় দয়ালু আর পোশাকে বেশ ভদ্র মানুষ

খারাপ লাগে,

এই যে মানুষ মুখে একটা মনে একটা ...

খারাপ লাগে

খারাপ লাগে

মোটের উপর আমি এখন কষ্টে আছি, কষ্টে আছি বুঝলে যুথী

আমার দাঁতে আমার নাকে, আমার চোখে কষ্ট ভীষণ

চতুর্দিকে দাবী আদায় করার মতো মিছিল তাদের কষ্ট ভীষণ

বুঝলে যুথী,

হাসি খুশী উড়নচন্ডী মানুষ আমার তাইতো এখন খারাপ লাগে

খারাপ লাগে

আর তাছাড়া আমি কি আর যীশু না হাবিজাবি

ওদের মতো সব সহিষ্ণু ?

আমি অনেক কষ্টে আছি কষ্টে আছি কষ্টে আছি আমি অনেক ...

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১১ সকাল ৭:০৯

নষ্ট কবি বলেছেন: চমৎকার কবিতাটা মনে করিয়ে দিলেন???


ভাল লাগলো পড়ে

০৯ ই মে, ২০১১ দুপুর ১:০৬

শিশিরবিদ্ধ বলেছেন: ধন্যবাদ আমার পছন্দের সাথে শরিক হার জন্য.।

আসলেই চমত্কার উচ্চারণ. সাবলীল..।

২| ০৯ ই মে, ২০১১ সকাল ৮:০৮

শারমিন সোনালী বলেছেন: ভাল লেগেছে

০৯ ই মে, ২০১১ দুপুর ১:০৭

শিশিরবিদ্ধ বলেছেন: ধন্যবাদ অনেক.।
পোস্টটি তে নজর দেয়ার জন্য.
ভালো থাকুন

৩| ০৯ ই মে, ২০১১ সকাল ১০:৪৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
আমার এখন চাঁদ দেখতে খারাপ লাগে

০৯ ই মে, ২০১১ দুপুর ১:০৯

শিশিরবিদ্ধ বলেছেন: হুম.

"হাসি খুশী উড়নচন্ডী মানুষ আমার তাইতো এখন খারাপ লাগে
খারাপ লাগে
আর তাছাড়া আমি কি আর যীশু না হাবিজাবি
ওদের মতো সব সহিষ্ণু ?"

অসাধরণ সাবলীল লেখনি..তাই না??

৪| ০৯ ই মে, ২০১১ সকাল ১০:৫৫

অন্যসকাল বলেছেন: কি সুন্দর একটা কবিতা!!

০৯ ই মে, ২০১১ দুপুর ১:১০

শিশিরবিদ্ধ বলেছেন: হুম..
আসলেই ধন্যবাদ..

৫| ০৯ ই মে, ২০১১ রাত ৮:১০

কথক পলাশ বলেছেন: আপনি বিশ্বাস করবেন না, এই কবিতাটি আমার পোস্টে দেবার জন্য কত্ত দিন ধরে খুঁজছি!

থ্যাঙ্কিউ আপু।
কবিতাটা পেলাম আপনার কল্যাণে।
কৃতজ্ঞতা।

১০ ই মে, ২০১১ রাত ১২:০৫

শিশিরবিদ্ধ বলেছেন: ..
হুম.।
উপকারে আসতে পেরে বেশ ভালো লাগছে. :)

অনেক চমত্কার একটি কবিতা.।
পড়লে মনে হয় আমাদের সবার জন্যই বুঝি প্রতিনিধিত্ব করলেন কবি ।

৬| ১০ ই মে, ২০১১ রাত ১২:১৭

কথক পলাশ বলেছেন: আবুল হাসান খুব সহজ ভাষায় খুব কঠিন কথাও লিখতে পারেন। এটা উনার একটা বড় গুণ।

১০ ই মে, ২০১১ রাত ১২:২৩

শিশিরবিদ্ধ বলেছেন: .।এই জন্যেই উনিই আবুল হাসান.।

এই ভদ্রলোকের অনেক কবিতাই আগে পরেছিলাম..কিংবা চোখে পরেছিলো ভালো লেগেছিলো..কিন্তু সময়করে বেচারার নামটির দিকে চাওয়া হয়নি..ইদানিং সেটা পুষিয়ে নিচ্ছি .
:P

৭| ১০ ই মে, ২০১১ রাত ১২:৩০

কথক পলাশ বলেছেন: মন ভালো নেই।
একটা গল্প পড়বেন?
রূপকথা নয়!

১০ ই মে, ২০১১ রাত ১২:৩৭

শিশিরবিদ্ধ বলেছেন: আমি পড়লে গল্প
????
মন কি আপনার ভালো হবে ?

৮| ১০ ই মে, ২০১১ রাত ১২:৩৯

কথক পলাশ বলেছেন: হা হা হা!
না, তা নয়।
এটুকু মনে হবে, আমার লিখা গল্প কেউ পড়ছে।
আর আপনার ইচ্ছে না হলে থাক।
তাতে ক্ষতি তো নেই!

১০ ই মে, ২০১১ রাত ১২:৪৫

শিশিরবিদ্ধ বলেছেন: ছিঃ .।
ইচ্ছা না হওয়ার জন্যে কি এভাবে বললাম.।??

৯| ১০ ই মে, ২০১১ রাত ২:১২

কথক পলাশ বলেছেন: না না, আমিও তা বলিনি।
আসলে ইচ্ছেটা আপনার হাতেই ছেড়ে দিয়েছিলাম।

১০ ই মে, ২০১১ রাত ২:২৯

শিশিরবিদ্ধ বলেছেন: ঘুড়ি উড়াতে ভালোবাসেন বুঝি!!!


ছেড়ে দিয়েও মালিকানার মজাটা রেখে দেয়া....

চমত্কার.!

১০| ১০ ই মে, ২০১১ রাত ২:৩৫

কথক পলাশ বলেছেন: হা হা হা!
ভালো উপমা দিয়েছেন তো! ব্যাপারটা তো তেমনই হয়ে গেছে দেখছি!

ঘুড়ি উড়াতাম অনেক। এখন উড়াই নিজের চিন্তাগুলোকে। ঘুড়ির মতই তো!

১০ ই মে, ২০১১ রাত ২:৫৭

শিশিরবিদ্ধ বলেছেন: হুম) :)

তাইতো বললাম..


শুভরাত্রি..
ভালো থাকুন খুব বেশি না.।
কিন্তু সারাজীবন্ময়

১১| ১৫ ই মে, ২০১১ রাত ৩:১৫

কামরুল হাসান শািহ বলেছেন: ভাল লেগেছে পিচ্চি :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.