| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা কোনো জন্মদিন বা এধরনের কিছুতে আমরা ট্রিট তে চাই এবং ট্রিট বলতে আমরা খাওয়া-দাওয়াকেই এখনো বুঝি! কিন্তু প্রিয় মানুষ বা মানুষদের সাথে একসাথে সময় কাটানো, ঘুরতে যেতে সময় দেওয়া, একসাথে মুভি বা কোনো খেলা দেখা, একসাথে বই পড়া-- এসবও কিন্তু ট্রিট বা সেলিব্রেশন হতে পারে...কী বলেন??
সেই আদিম যুগ থেকেই দেখা যেত বড় কোনো সাফল্য বা শিকারের সফলতা উদযাপনের জন্য সবাই আগুনের ধারে বসে শিকার করা প্রাণী পুঁড়িয়ে খেত, মাতাল করা পানীয় খেত! এই আধুনিক যুগেও যদি মানুষ খালি খাওয়া-দাওয়ারেই যদি ট্রিট বা উদযাপনের উপকরণ মনে করে, তাহলে কেমনে হইবে বাহে?
৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৪৯
শেহজাদ আমান বলেছেন: বন্যপ্রাণী বা জীবজন্তুর মতো মানুষেরও যে খাওয়া আর সেক্স ছাড়া আর কোনো ট্রিট বা উদযাপনের সক্ষমতা নেই, তা জানতাম না ভাই! ![]()
২|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১০
সৈয়দ কুতুব বলেছেন: লেখাটা পড়ে বেশ মজা পেলাম; আরো মজা পেলুম নতুন দার কথা শুনে । ![]()
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৬
শেহজাদ আমান বলেছেন: মজা পাওয়ার মতোই বিষয়!
তবে, নতুন দা তো সেই পুরনো সব ধ্যানধারণায় বিশ্বাসী। তার নাম হওয়া দরকার 'পুরান' দা! ![]()
৩|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: লেখক বলেছেন: বন্যপ্রাণী বা জীবজন্তুর মতো মানুষেরও যে খাওয়া আর সেক্স ছাড়া আর কোনো ট্রিট বা উদযাপনের সক্ষমতা নেই, তা জানতাম না ভাই! ![]()
“Humans are rational animals” — এর বাংলা অর্থ:
“মানুষ হলো যুক্তিবোধসম্পন্ন প্রাণী”
মানুষ ও বন্য প্রানী মাত্র, যাদের যুক্তিবোধ আছে, তাই খাদ্য এবং বংস বৃদ্ধি মানুষের কোর ইন্সটিংট এর দুইটা।
আমার তো মনে হয় না সাধারন মানুষেরা আমার সাথে দ্বিমত করবে।
@সৈয়দ কুতুব আমি কি ভুল কিছু কইছি? আপনার কি মনে হয়? আপনি কি করবেন?
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪
শেহজাদ আমান বলেছেন: সাধারণ মানুশেরা কেন আপনার সাথে দ্বিমত করবে? তারাও ভোগবাদী, বস্তুকেন্দ্রিক; আপনিও সম্ভবত তাই!
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮
শেহজাদ আমান বলেছেন: আচ্ছা, পুরান দা, খাওয়া-দাওয়া আর সেক্সের কারণে কারণে কেউ কি পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে?
আমরা কি বলি, সে একজন ভালো খাওয়া-দাওয়া করা মানুষ? ![]()
৪|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: নতুন@আপনার সাথে একমত ।
৫|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৪
নতুন বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা, পুরান দা, খাওয়া-দাওয়া আর সেক্সের কারণে কারণে কেউ কি পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকে?
আমরা কি বলি, সে একজন ভালো খাওয়া-দাওয়া করা মানুষ? ![]()
মানুষ চিরস্মরনীয় হয়ে থেকে কি লাভ?
আমাদের চারপাশের বেশির ভাগ মানুষই তার দাদার দাদর নাম সম্ভবত জানেন না।
যদিও মানুষ ভোগবাদী বস্তুকেন্দ্রিক বলুক সবার সব কিছুর শেষে ব্যক্তি আপনি বা আমিই সত্য।
আমি আর আপনি অবশ্যই সেক্সের কারনেই বর্তমানে পৃথিবিতে এসেছি।
যদি আমাদের পূর্ব পুরুষের কেউ সেক্স ১০০% বাদ দিয়ে আপনার মত অবলম্বন করে।
(প্রিয় মানুষ বা মানুষদের সাথে একসাথে সময় কাটানো, ঘুরতে যেতে সময় দেওয়া, একসাথে মুভি বা কোনো খেলা দেখা, একসাথে বই পড়ে সময় কাটাতো
তবে আমি বা আপনি কেউই এখানে সামুতে ব্লগিং করার জন্য জন্মাতাম না।
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫
শেহজাদ আমান বলেছেন: সেক্স যে ট্রিট, আপনার পক্ষ থেকে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার জন্য ঈদের পর আন্দোলন করা যেতে পারে! ![]()
৬|
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২
শায়মা বলেছেন: হ্যাঁ ঠিক বলেছো ভাইয়ু.... ট্রিট দিতে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে দিলেও হয়!!! হা হা
৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
শেহজাদ আমান বলেছেন: হ্যাঁ, তুমিও ঠিক বলেছ আপু! আদিম যুগের ক্লিশে সিস্টেম আমরা এখনো ছাড়তে পারিনি! ![]()
৭|
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৮:০৯
নতুন বলেছেন: লেখক বলেছেন: সেক্স যে ট্রিট, আপনার পক্ষ থেকে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করার জন্য ঈদের পর আন্দোলন করা যেতে পারে!
সেক্স যে ট্রিট সেটা আমি বলিনাই, আমি বলেছি মানুষর কাছে খাওয়া দাওয়া এবং সেক্স অন্যতম আনন্দের জিনিস।
আর আমাদের দেশের মানুষ বড় বড় দূভিক্ষ এবং খরার মাঝে দিয়ে এতোদুর এসেছে তাই মানুষকে খাবার দেওয়া একটা বড় জিনিস হয়েগেছে। এটা সম্ভবত অামাদের উপমহাদেশের একটা বৈশিস্ট যে বেশি খেতে দিলেই বেশি খাতির করতো।
তাই উতসবে বেশি খাওয়া, পান করাকেই মানুষ বড় বিষয় মনে করে। এই কারনে সবাইকে খারাপ ভাবার দরকার নাই।
আর অবশ্যই ইদের পরে আন্দলোনে যাওয়া যাইতেই পারে। দেশের জনসংখ্যা তো এমনে এমনে বাড়ে নাই।
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:২০
শেহজাদ আমান বলেছেন: আরে, আমিও কি কইছি এসব খারাপ? আমি খালি কইছি আমরা প্রচলিত ভোগবাদী বস্তুতান্ত্রিক ব্যাপারগুলোকে কিছুটা একপাশে রেখে বিমূর্ত ও একসাথে হওয়ার বিষয়গুলোকে জোর দিতে পারি বা সেগুলোর সূচনা করতে পারি অন্তত!
৮|
৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৩৪
নূর আলম হিরণ বলেছেন: ঘুরতে গেলে খাওয়া দাওয়াকে প্রাধান্য বেশি দেওয়া ঠিক না, আমি এটা এড়িয়ে চলি। কিন্তু ট্রিট দিলে সেখানে খাওয়া দাওয়াই প্রাধান্য পাবে এটা স্বাভাবিক।
৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪১
শেহজাদ আমান বলেছেন: আমার প্রশ্ন ঠিক এখানেই। ট্রিট বলতে কেবল খাওয়া-দাওয়াকেই বোঝাবে কেন?
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা কোনো জন্মদিন বা এধরনের কিছুতে আমরা ট্রিট তে চাই এবং ট্রিট বলতে আমরা খাওয়া-দাওয়াকেই এখনো বুঝি! কিন্তু প্রিয় মানুষ বা মানুষদের সাথে একসাথে সময় কাটানো, ঘুরতে যেতে সময় দেওয়া, একসাথে মুভি বা কোনো খেলা দেখা, একসাথে বই পড়া-- এসবও কিন্তু ট্রিট বা সেলিব্রেশন হতে পারে...কী বলেন??
সেই আদিম যুগ থেকেই দেখা যেত বড় কোনো সাফল্য বা শিকারের সফলতা উদযাপনের জন্য সবাই আগুনের ধারে বসে শিকার করা প্রাণী পুঁড়িয়ে খেত, মাতাল করা পানীয় খেত! এই আধুনিক যুগেও যদি মানুষ খালি খাওয়া-দাওয়ারেই যদি ট্রিট বা উদযাপনের উপকরণ মনে করে, তাহলে কেমনে হইবে বাহে?
৯|
০১ লা এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩২
নতুন বলেছেন: লেখক বলেছেন: আরে, আমিও কি কইছি এসব খারাপ? আমি খালি কইছি আমরা প্রচলিত ভোগবাদী বস্তুতান্ত্রিক ব্যাপারগুলোকে কিছুটা একপাশে রেখে বিমূর্ত ও একসাথে হওয়ার বিষয়গুলোকে জোর দিতে পারি বা সেগুলোর সূচনা করতে পারি অন্তত!
একসাথে বই পড়া, মুভি দেখা, সময় কাটানো মানুষের দৈনন্দিন ব্যাপারের মতন। তাই এটাকে সেলিব্রেশন হিসেবে মানুষ নেবে না।
খাবার যখন মানুষ ট্রিট হিসেবে দেখে তখনো কিন্তু সাদা ভাত আর ডিমভাজি আর ডাল বোঝায় না।
সেলিব্রেশন হিসেবে মানুষ আলাদা কিছু করতে চায় যেটা মানুষ সাধারনত করেনা।
তাই আগে সবাই ট্রিট হিসেবে ভুরি ভোজ + মাতাল করা পানিও কে বুঝতো।
আপনি ট্রিট হিসেবে ( প্রিয় মানুষ বা মানুষদের সাথে একসাথে সময় কাটানো, ঘুরতে যেতে সময় দেওয়া, একসাথে মুভি বা কোনো খেলা দেখা, একসাথে বই পড়া) এসব কাজকেও প্রচলন করতে পারবেন যদি আপনি এইগুলিকে রেয়ার ইভেন্ট বানিয়ে ফেলেন।
যখন আপনি প্রিয় মানুষদের সাথে সময় কাটাবেন না, বছরে ১ বার দেখা হবে অথবা কোন কিছু সেলিব্রেসন করতেই সময় কাটাতে পরিকল্পনা করবেন তখন সেটাই ট্রিট হিসেবে সমাজে প্রচলন করতে পারবন। ![]()
০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:২৪
শেহজাদ আমান বলেছেন: ভূরিভোজের জয় হোক পুরান দা! ![]()
১০|
০১ লা এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: খাওয়াটা গুরুত্বপূর্ন।
ক্ষুধার্থ পেটে আপনার কিছুই ভালো লাগবে না। সহবাসও ভালো লাগবে না।
০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:২৫
শেহজাদ আমান বলেছেন: খাওয়াটা গুরুত্বপূর্ণ তো বটেই! কিন্তু খালি খাওয়া-দাওয়াটাকেই 'ট্রিট' বা উদযাপনের হাতিয়ার ধরাটাকেই আমার আপত্তি! ![]()
১১|
০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: খাওয়াটা গুরুত্বপূর্ণ তো বটেই! কিন্তু খালি খাওয়া-দাওয়াটাকেই 'ট্রিট' বা উদযাপনের হাতিয়ার ধরাটাকেই আমার আপত্তি!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা কোনো জন্মদিন বা এধরনের কিছুতে আমরা ট্রিট তে চাই :
আপনার জন্মদিনে আপনি আপনার ১০ জন বন্ধুদের পরিবার সহ দাওয়াত দিলেন।
বাসায় আসার পরে সবাইকে একটা করে বই ধরিয়ে দিলেন। বই পড়ে আপনার জন্মদিন উদযাপন করলো সবাই। ( ভুড়ি ভোজ ছাড়া)
আপনার প্রমোশন হলো, অফিস কলিগ এবং বস সবাইকে উদযাপন করতে নিমন্ত্রন করলেন।
সবাইকে বাসায় ডেকে এভাটার ২ মুভি ছেড়ে দিলেন, সবাই মুভি দেখে বাড়ী চলে গেলো। ( ভুড়ি ভোজ ছাড়া) আপনার প্রোমশন উদযাপন করলো।
আইডিয়া খারাপ না । ![]()
০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২১
শেহজাদ আমান বলেছেন: ভাই তো খাওয়া-পাট্টি! ভূরিভোঁজ ছাড়া আর কিছুই বোঝেন না। আমি কিন্তু কই নাই খাওয়া-দাওয়াতে আপত্তি আমার। কইছি স্রেফ খাও-দাওয়াতে আপত্তি! আর হালকা চা-নাস্তা দিয়েও তো সিনেমা দেখা আব বই পড়ার পরের সময়টা পার করা যায়! সেটা 'সবাই' মানবে না কেন যদি তেমন মাইন্ডসেট হয়? আর সে ধরনের ব্যতিক্রমী মাইন্ডসেট একদিনে তৈরি হয় না। যাতে একদিন হয়, সেজন্যই এই লেখা! আপনার কন্টিনিউয়াস মন্তব্যের জন্য ধইনাপাতা!
১২|
০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬
নতুন বলেছেন: আর সে ধরনের ব্যতিক্রমী মাইন্ডসেট একদিনে তৈরি হয় না। যাতে একদিন হয়, সেজন্যই এই লেখা! আপনার কন্টিনিউয়াস মন্তব্যের জন্য ধইনাপাতা!
ওহ আরেকটা জিনিস ভুলে গেছি।
বিদেশীরা অনেক সময় পার্টির আয়োজন করে। বিভিন্ন রেস্টুরেন্টে বা বারে সবাইকে দাওয়াত দাওয়াত দেয় , সবাই আসবে, গল্প হবে, আড্ডা হবে, পানীয় পান করবে, খাবার খাবে,
পরে আপনি সবাইকে সে যা খেয়েছে, বা পান করেছে তার বিল ধরিয়ে দেয়।
দেশে আপনি এমনটা ও চালু করতে পারেন। ![]()
০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৩
শেহজাদ আমান বলেছেন: দেশে আপনি এমনটা ও চালু করতে পারেন।
)
জ্বি, কিছুটা সেরকই বলছিলুম দাদা! ![]()
১৩|
০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯
নিমো বলেছেন: এর সত্যিকারের উত্তর যদি পেতে চান তাহলে আপনাকে বিবর্তনীয় জীববিজ্ঞান পড়তে হবে। আমরা বাঘ কে যতটা ভয় পাই, বাস ট্রাককে অতটা ভয় পাই না। অথচ পাওয়া উচিত। তেমনি আদিম মানুষের উদযাপনের শুরুটা হয়েছিল শিকার করে একসাথে খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে। একই সাথে আমরা উৎসবে ভারি খাই তার উৎসও আদিম শিকারে অনেক ক্যালরি নষ্ট হতো সেটা পূরণের জন্য। এখন আমরা অত ক্যালরি খরচ করি না কিম্তু ভারি খাবারের লোভও সামলাতে পারি না। আমাদের মস্তিষ্ক কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিংয়ের চেয়ে ধীর। আপনার বলা উদযাপন গুলো হয়তো লাখ খানেক বছর পরে অভস্ত্যততায় পরিণত হবে।
০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫
শেহজাদ আমান বলেছেন: "আপনার বলা উদযাপন গুলো হয়তো লাখ খানেক বছর পরে অভস্ত্যততায় পরিণত হবে।"
-- সামান্য এটুকু জিনিস করতে যদি লাখ লাখ বছর লাগে, তবে তো মানুষ আর মানুষ না, ক্ষুদ্র জীবাণুতূল্য এদের সক্ষমতা! ![]()
১৪|
০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:২১
নতুন বলেছেন: লেখক বলেছেন: ভাই তো খাওয়া-পাট্টি! ভূরিভোঁজ ছাড়া আর কিছুই বোঝেন না। আমি কিন্তু কই নাই খাওয়া-দাওয়াতে আপত্তি আমার। কইছি স্রেফ খাও-দাওয়াতে আপত্তি! আর হালকা চা-নাস্তা দিয়েও তো সিনেমা দেখা আব বই পড়ার পরের সময়টা পার করা যায়! সেটা 'সবাই' মানবে না কেন যদি তেমন মাইন্ডসেট হয়? আর সে ধরনের ব্যতিক্রমী মাইন্ডসেট একদিনে তৈরি হয় না। যাতে একদিন হয়, সেজন্যই এই লেখা! আপনার কন্টিনিউয়াস মন্তব্যের জন্য ধইনাপাতা!
আমি খাওয়া পার্টি না। আড্ডা পার্টি। হিসেবে এখন দিনে ১ বেলা খাই।
আপনি সবাই মিলে সিনেমা দেখার কথা ভাবছেন। কলিগ বা বন্ধুদের নিয়ে কি ছবি দেখা যাবে?
নেটফ্লিক্সের যুগে সবাই সব কিছু আগেই দেইখা ফেলে।
আমার পছন্দ Black mirror সিরিজ আর আপনি ছাইড়া দিলেন বাবা কেন চাকর?
১৫|
০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:৩০
নিমো বলেছেন: সামান্য এটুকু জিনিস করতে যদি লাখ লাখ বছর লাগে, তবে তো মানুষ আর মানুষ না, ক্ষুদ্র জীবাণুতূল্য এদের সক্ষমতা!
জীবাণু কোন তুচ্ছ বিষয় নয়। বর্তমানে দেশে হাম পরিস্থিতি তার প্রমাণ। আপনার আগ্রহ থাকলে আপনি সাংস্কৃতিক বিবর্তন নিয়ে পড়ে দেখতে পারেন। মন্তব্যের ঘরে চাইলে অনেক বিস্তারিত করে লেখা যায় না। তবে সময় পেলে কখনও পোস্ট করবো। সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট করেছেন, এজন্য ধন্যবাদ।
১৬|
০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:২৪
নতুন বলেছেন: ভালো খাওয়া আর সেক্স সম্ভবত মানুষের সবচেয়ে উপভোগ্য কাজের টপ লিস্টের ২টা জিনিস।
তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যতেও ভালো খাওয়াকেই মানুষ ট্রিট বা উদযাপনের উপকরণ মনে করেবে।