| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশিরবিদ্ধ
_____ আমি মানুষ ____ ভালো লাগে বলেই এখানে আসা যাওয়া । আর কবিতা-অকবিতা, লেখা-অলেখা.এই সবের উদ্যোগ শুধুমাত্র আমার মানসিক উদ্বেগ কমানোরই ছোট্ট প্রয়াস । কারো যদি ভালো লেগে যায়, তবে সেটা বাড়তি পাওনা, অনাকাঙ্খিত সুখের মতন ।
আমাদের ভালবাসা;
বদ্ধের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি ঘটানো
আমাদের প্রেম;
আমার বিষাদ ।
মর্মরিয়ে কাঁদা শুকনো পাতার
মতোই আকুলতা বুকে ।
নিঃশ্বাসে ভেজে মরুপিঠ ।
জল্লাদসম হৃদয়ে তার
নিষ্ঠুর আবেগ- ভালবাসার ।
আমরা বাঁধি তারে আবেগীয় নিষ্ঠুর প্রতিযোগিতায়,
হেরে না যাওয়ার প্রতিদ্বন্দিতায়-
এগিয়ে চলা আমরা যখন
তাকাই কোন ফেলে আসা পথে,
খুঁজি কেবল সুখী পদচিহ্ন ।
যা আমরা হারিয়েছি সহস্র মুহূর্ত আগে ।
ভালবাসাকে হারিয়ে জিতেছি
ক্রোধের জেদে ।
তবে কেন আজ ব্যাকুলতা-
এই বিরামে ?!
[২৫ জানুয়ারী ২০১৫]
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩
আরণ্যক রাখাল বলেছেন: দুর্বোধ্য