নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দেশপ্রেমিক

আসুন সবাই দেশকে ভালবাসি। দেশের শত্রুদেরকে চিরতরে নিশ্চিহ্ন করি।

সত্য দর্শন

সত্যকে জানতে চাই

সত্য দর্শন › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবনে ৪৪০টি বাঘ আছে : বনমন্ত্রী

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৪ সালের সর্বশেষ বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি। যার মধ্যে ৪১৯টি প্রাপ্তবয়স্ক এবং ২১টি বাঘের বাচ্চা। প্রাপ্তবয়স্ক বাঘের মধ্যে ২২১টি পুরুষ এবং ২৯৮টি স্ত্রী বাঘ পাওয়া গেছে।



তিনি বলেন, সুন্দরবনে বিগত ১২ বছরে প্রাকৃতিক দুর্যোগ, শিকারিদের গুলি, বিষপ্রয়োগ এবং জনতার পিটুনিতে নিহত বাঘের পরিসংখ্যান অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে ১, গুলিতে ৮, জনতার পিটুতিে ১২, বার্ধক্যজনিত কারণে ১১টি মোট ৩২টি প্রাণী নিহত হয়।



এম আবদুল লতিফ (চট্টগ্রাম-১০) এর প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সুন্দরবন রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।



মন্ত্রী বলেন, বিশেষ করে সুন্দরবনের বাঘ রক্ষার ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে। অতি সম্প্রতি সুন্দবনের জলদস্যু দমনের জন্য র‌্যাব, কোস্টর্গাড, পুলিশ ও বন কর্মচারী সমন্বয়ে যৌথ টহল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



তিনি জানান, এ ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে ৪টি কোস্টগার্ডের আউটপোস্ট স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে সুন্দরবনে ভাসমান বিওপি স্থাপনের অনুমতি প্রদান করা হয়েছে। অনাকাঙিক্ষতভাবে হরিণ ও বাঘের বাচ্চা পাচারের ঘটনা কখনও ঘটে থাকলে সেটা কদাচিৎ। এ বিষয়ে বনপ্রহরীরা সাদা সতর্ক আছে এবং সুন্দরবনের বনজসম্পদ রক্ষায় ও বন্যপশু পাচার বন্ধে সার্বক্ষণিক সতর্ক পাহারা আরও জোরদান করা হয়েছে।



তিনি বলেন, বনরক্ষীদের অন্যতম দায়িত্ব হলো সুন্দরবনের বনজসম্পদ ও বন্যপশু রক্ষা করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.