নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দেশপ্রেমিক

আসুন সবাই দেশকে ভালবাসি। দেশের শত্রুদেরকে চিরতরে নিশ্চিহ্ন করি।

সত্য দর্শন

সত্যকে জানতে চাই

সত্য দর্শন › বিস্তারিত পোস্টঃ

সাভারে মৃতের সংখ্যা বেড়ে ২৫৬

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৫৬ জনের লাশ তালিকাভুক্ত করেছে পুলিশ। ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ চলছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হচ্ছে। সেখানে স্থাপিত অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের বোর্ডের তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯৪ জনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বি এম মাসুদ হোসেন বলেন, পরিচয় না পাওয়া লাশের সংখ্যা কম। যেসব লাশের পরিচয় পাওয়া যায়নি বা যাবে না, সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। পরে এসব লাশ শনাক্ত করতে ওই বিদ্যালয়ে একটি ফরেনসিক দল ডিএনএ নমুনা রেখে দিচ্ছে।

গতকাল বুধবার সকালে নবম তলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় সহস্রাধিক লোক আহত হয়েছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.