| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য দর্শন
সত্যকে জানতে চাই
আর সহ্য করতে পারছি না। যে বা যারা এই সব পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার সাথে জড়িত ইনশাআল্লাহ তাদের শাস্তি হবেই। সেটা এই সরকারের সময় হোক অথবা পরের সরকারের সময় হোক। তা না হলেও আখিরাতে এদের মুক্তি নেই।
জানি না আসলে কারা কারা এই সব হত্যা কাণ্ডে জড়িত!!!!
১। আওয়ামীলীগ বলছে- "সব দোষ করছে বিএনপি জামাত। আওয়ামীলীগ সাধু, তারা কিছুই জানে না।" যুক্তি আছে কথায়। কারণ পেট্রোল বোমা সহ একাধিক বিএনপি নেতা ধরা পড়েছে। অন্তত পক্ষে সকল মিডিয়া তো তাই বলছে।
২। আর বিএনপি বলে,"জনপ্রিয় আন্দোলন ব্যর্থ করার জন্য পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা আওয়ামী ষড়যন্ত্র।"- এটাও হতে পারে। কারণ অতীতে আওয়ামীলীগের এমন ইতিহাস আছে। এমনকি "আমার ফাসি চাই" বইতে এসবের বিষদ বর্ণনা আছে। তাছাড়া বিএনপি যখন জানেই যে এভাবে বোমা মেরে মানুষ মারলে তাদের জনপ্রিয়তা কমবে। তদুপুরি সরকার তার প্রতিষ্ঠিত সকল মিডিয়া দিয়ে বিএনপির বিরুদ্ধেই অস্ত্র হিসেবে ব্যবহার করবে। নিশ্চয়ই খালেদা এতো বোকা না।
৩। আবার কেউ কেউ বলে এখানে RAW এর হাত আছে। নতুবা একের পর এক বোমা মেরে মানুষ মারা এটা সাধারণ বাংলাদেশীদের কাজ হতে পারে না। ধরা পড়ছে খুব কম। তারমানে এরা যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত। এতটা মারাত্মক বাংলাদেশিরা হতে পারে না। কথায় যুক্তি আছে।
৪। জামাতের দায়িত্বশীল একজনের মারফত জানলাম," শিবির নাকি এখনও মাঠেই নামে নি। সময় হলেই নামবে।" - হতেও পারে।
তবে একটা বিষয়ে সবাই একমত। তা হচ্ছে এসবের মূল কারণ ৫ জানুয়ারির সেই ভয়াবহ বিতর্কিত নির্বাচন। সেই দায় তো শেখ হাসিনার উপর বর্তায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
আহলান বলেছেন: বেনিফিট অব ডাউট বলে একটি কথা আছে না আইনে ....