নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি আজ বিকেলের ডাকে তার কোনও চিঠি পাই যদি সে নিজেই থাকে এসে এতদিন পর যদি তার মনে হয় দেরি হোক যায় নি সময়।

আমিরুল আলম সবুজ

আমিরুল আলম সবুজ হয় একদম শেষ অথবা একদম প্রথম, কোন কিছুর মাঝামাঝি থাকা আমার বড় অপছন্দ । আমিরুল আলম স্বপ্ন দেখে তা বাস্তবায়িত করার জন্য । একা থাকা ও বই পড়া আমার নেশা,তবে কোন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে । ভালো লাগে রাস্তায় একা একা হাঁটতে , একা মুভি দেখতে অথবা প্রিয় কোন বই বা গানে হারাতে । খুব বিরক্ত লাগে পাছে কেউ কথা বললে, বোঝেনা আমার সামনে বললেও কোন হ্মতির আশা নেই । মানুষ কে একটু বেশি ভালবাসি,তাই তারা ভালবেসে আমায় একটু কাঁদায় । আমার সবচেয়ে বড় বন্ধু আমার বই আর ভাবনা গুলো । পৃথিবীর সবচেয়ে বেশী ভালো লাগে জ্যোত্স্না কে । আমি যুক্তি বিশ্বাসী । আর নতুন কিছু শেখার আশায় পরাজিত হতেও দ্বিধা নেই আমার । যতই দিন যাচ্ছে ততই নিজের নতুন অজ্ঞতার দিকগুলো উম্মোচিত হচ্ছে যদিও এর সাথে শিখছিও বটে ।

আমিরুল আলম সবুজ › বিস্তারিত পোস্টঃ

আমার কথা

২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৬



প্রচন্ড জ্বর আর মাথাব্যাথা নিয়ে অর্ক ফার্মগেট জ্যামে ৪০ মিনিট ধরে বসে আছে। একেতো রমজান মাস, তার উপর প্রচন্ড অসুস্থ। সব মিলিয়ে তার অবস্থা খুবই খারাপ। অবশ্য অর্কের সাথে তার দু’জন বন্ধু আছে, তাদের কথার প্যাচালে অর্কের যায় য়ায় অবস্থা।



বাসটা প্রায় শাহবাগ চলে আসছে, এমন সময় অর্ক তার ফোনটা পকেট থেকে বের করে ফেইসবুকে লগইন করল।



হ্যাঁ, কথা অর্ককে এমএমএস করছে,- কি করো?



অর্ক আর কথার পরিচয় প্রায় দু বছর। ছোটবেলায় অর্ক, কথাকে সাইকেল দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সেই কথা ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে। যদিও কথার সাইকেলে ধাক্কা খাওয়ার মূহুর্তটা এখনও মনে আছে।



কথার এসএমএস টা পেয়ে অর্ক কোন উত্তর দিল না। কদিন যাবত তার আর কথার মধ্যে মানসিক দ্বন্দ চলছে। অবশ্য যতই দ্বন্দ চলুক তারা একে অপরের সাথে কথা না বলে থাকে না।



কথা কিছুক্ষন পর আরেকটা এসমএস করল। অর্ক বুঝতে পারল এর কারণ কি। সে কথার এসমএস এর উত্তর না দিলে কথা এধরনের এসমএস করে।



অর্ক এখন হাকিম চত্বরের গাছের শিকড় এর উপর বসে আছে। হঠাত্‍ তার কি মনে হল, কথাকে বললো তোমার ফেইসবুক পাসওয়ার্ড টা দাও। কথা সাথে সাথে তা দিয়ে দিল।



অর্কের ভিতর তুমুল ঝড় বইছে এখন, নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। তার কপাল ঘামতেছে, বোধহয় জ্বর আরও বেড়ে যাচ্ছে। সে নিজের সাথে অনেক বোঝাপড়া করতে লাগল, একসময় অর্কের মনে হল কথাতো আমারই। আমি তার ফেইসবুকে লগইন করতে পারি, এতে অপরাধের কিছু নাই।



কথার প্রতি অর্কের মনের ভিতর একটা রাগ ছিল, আজ আর তা নাই। জানিতো, বন্ধুরা বন্ধুদের সাথে একটু মজা করবেই, এটাইতো স্বাভাবিক। আমারও তো বন্ধু আছে তাই না!!



আজ অর্ক, কথা কে সত্যিই দেবী মনে করে।।



অর্কের মনে আজ আর কোন কষ্ট নাই, দুঃখ ও নাই। তার জ্বর, মাথাব্যাথা এখন আর কিছুই নাই, সব যেন কোথায় চলে গেল। অর্ক তার কথাকে সত্যি ভালবাসে, অনেক ভালবাসে।।আমার কথা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:১১

আমিরুল আলম সবুজ বলেছেন: :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.