| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিরুল আলম সবুজ
আমিরুল আলম সবুজ হয় একদম শেষ অথবা একদম প্রথম, কোন কিছুর মাঝামাঝি থাকা আমার বড় অপছন্দ । আমিরুল আলম স্বপ্ন দেখে তা বাস্তবায়িত করার জন্য । একা থাকা ও বই পড়া আমার নেশা,তবে কোন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে । ভালো লাগে রাস্তায় একা একা হাঁটতে , একা মুভি দেখতে অথবা প্রিয় কোন বই বা গানে হারাতে । খুব বিরক্ত লাগে পাছে কেউ কথা বললে, বোঝেনা আমার সামনে বললেও কোন হ্মতির আশা নেই । মানুষ কে একটু বেশি ভালবাসি,তাই তারা ভালবেসে আমায় একটু কাঁদায় । আমার সবচেয়ে বড় বন্ধু আমার বই আর ভাবনা গুলো । পৃথিবীর সবচেয়ে বেশী ভালো লাগে জ্যোত্স্না কে । আমি যুক্তি বিশ্বাসী । আর নতুন কিছু শেখার আশায় পরাজিত হতেও দ্বিধা নেই আমার । যতই দিন যাচ্ছে ততই নিজের নতুন অজ্ঞতার দিকগুলো উম্মোচিত হচ্ছে যদিও এর সাথে শিখছিও বটে ।
বিকেল গড়িয়ে সন্ধ্যা, ফুলার রোড়ের ল্যামপোষ্ট গুলো সবে জ্বলতে শুরু করছে। ব্রিটিশ কাউন্সিলের গেটের পাশে বসে আছি।
অর্ণবের মন খারাপ, সিরিয়াস কথা আছে আমার সাথে, যার কারনে ফুলার রোডে আমাদের আগমন। অর্ণব আমার খুব কাছের বন্ধু, অর্ণবের সাথে আমার একটা ভীষন মিল আছে। আমরা দুজনেই ল্যাম্পপোষ্টের আলোয় হাটতে পছন্দ করি।।
আমার মন খারাপ থাকলে প্রচুর হাটাহাটি করি। হাটাহাটির ভিতর একটা অদ্ভুত ব্যাপার আছে। অর্ণব আজকে আর হাটবেনা, মন নাকি একটু বেশিই খারাপ।
অর্ণবের মন খারাপের কারনটা কি জানতে যখন আমি ভাবনায় বিভর, ঠিক তখনই অর্ণব তার হাতের জলন্ত সিগারেট টা আমার দিকে বাড়িয়ে দিল, আমি নিতে নিতে বললাম কারন টা কি? |অর্ণব বিড়বিড় করে কি যেন বললো বুঝতে পারলাম না, তবে বুঝলাম নিরা সমস্যা।
হ্যাঁ, নিরা অর্ণবের বান্ধবী। অনেক ভালমেয়ে নিরা, ব্যাক্তিত্ব সম্পূর্ন একটা মেয়ে, আধুনিক এবং শিক্ষিত।
অর্ণবের মন খারাপের কারন, নিরা অর্ণবকে ছ্যাঁচড়া বলছে। যার একটাই কারন অর্ণব নিরাকে একটু বেশি ভালবাসে। অর্ণব নিরার সাথে যা করে তাতে নিরা অর্ণবকে পাগল প্রেমিক বলতে পারতো, সেটা বোধ হয় একটু বেশি ভাল শোনাত। অর্ণবের সাথে ছ্যাঁচড়া শব্দটা যায় না।।
যে মেয়েটা দেখতে বেশি সুন্দর তার একটু সমস্যা থাকে তেমনি যে দেখতে একটু কম সুন্দর তারও কিছু সমস্যা থাকে, অব্যাক্ত সমস্যা।।
আজ নিরা সেই সমস্যায় ভূগতেছে।।
আমি আর অর্ণব ফুলার রোডে ল্যাম্পপোষ্টের নিচে দিয়ে হাটতেছি, হাতে জলন্ত সিগারেট। জানি সিগারেটের আগুন শেষ হয়ে যাবে কিন্তু অর্ণবের মনে যে ছ্যাঁচড়া আগুন জ্বলছে তা কি শেষ হবে!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:১৩
আমিরুল আলম সবুজ বলেছেন: