| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিরুল আলম সবুজ
আমিরুল আলম সবুজ হয় একদম শেষ অথবা একদম প্রথম, কোন কিছুর মাঝামাঝি থাকা আমার বড় অপছন্দ । আমিরুল আলম স্বপ্ন দেখে তা বাস্তবায়িত করার জন্য । একা থাকা ও বই পড়া আমার নেশা,তবে কোন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে । ভালো লাগে রাস্তায় একা একা হাঁটতে , একা মুভি দেখতে অথবা প্রিয় কোন বই বা গানে হারাতে । খুব বিরক্ত লাগে পাছে কেউ কথা বললে, বোঝেনা আমার সামনে বললেও কোন হ্মতির আশা নেই । মানুষ কে একটু বেশি ভালবাসি,তাই তারা ভালবেসে আমায় একটু কাঁদায় । আমার সবচেয়ে বড় বন্ধু আমার বই আর ভাবনা গুলো । পৃথিবীর সবচেয়ে বেশী ভালো লাগে জ্যোত্স্না কে । আমি যুক্তি বিশ্বাসী । আর নতুন কিছু শেখার আশায় পরাজিত হতেও দ্বিধা নেই আমার । যতই দিন যাচ্ছে ততই নিজের নতুন অজ্ঞতার দিকগুলো উম্মোচিত হচ্ছে যদিও এর সাথে শিখছিও বটে ।
কতদূর আর কতদূর বলো মা।।
এশিয়ার ১৬কোটি মানুষের সবুজে ঘেরা একটি ছোট দেশ বাংলাদেশ।
বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে আমার জম্ন এবং বেড়ে ওঠা।
জীবন পরিক্রমায় ঢাকা শহরে আমার অবস্থান। ঢাকা শহরের আজিমপুরে একটি সূরম্য অট্টালিকার 6th floor এ আমার বসবাস।
জীবনের এই পর্যায়ে এসে, জীবনটাকে বড় বেশি ঠুনকো মনে হয়। মনে হয় এ এক কবুতরের জীবন।
ছোটকালে শখ করে কবুতর পুষছিলাম, কবুতর এর জীবনটাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। কবুতর তার কাজে বাসা থেকে বের হয়, কাজ শেষে আবার তার ছোট্ট বাসায় ঢুকে পড়ে।
আমার জীবনটাও তাই, ছোট্ট বাসায় কবুতরের জীবন যাপন করছি।
এই কবুতরের জীবনে আমার কত পাওয়া না পাওয়ার আনন্দ বেদনা, সুখ-দুঃখ, কাঁন্না জড়িয়ে আছে, আছে অনেক স্বপ্ন। জানি স্বপ্ন আছে বলেই বেঁচে আছি, বেঁচে থাকব।
তবে এই ছোট জীবনে মানুষে মানুষে কত হিংসা, বিদ্বেষ, কত ভাব, কত পার্ট।
এই ভাব, এই পার্ট দিয়ে কি হবে? আমিতো জানি আমার শেষ পরিনতি কি।
সবচেয়ে ভাল যদি হয়, সেটা হবে আমার বাপ দাদার পাশে আমার কবরটা, এর থেকে বেশি কিছু নয়।।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৪৭
রাজিব বলেছেন: "এই ভাব, এই পার্ট দিয়ে কি হবে"
ঠিকই বলেছেন। মন দিয়ে লেখাপড়া করে পেশাগত জীবনে সৎ থাকার চেষ্টা করুন। তাহলেই দেখবেন অনেক মানুষ উপকৃত হবে। আপনি নিজেও সুখী হবেন। জীবনে বড় কোন স্বপ্ন রাখুন এবং তা পূরণ করতে পারেন বা না পারেন স্বপ্নটাকে সিরিয়াসলি নিন।