| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিমেষের বস্তি
আমি মানুষ, মানুষ হয়েই থাকতে চাই... আর আমি সেই মানুষকে নিয়ে বাঁচতে চাই।
অচমকা জীবনে লেগেছে চন্দ্রগ্রহন
আশেপাশের ঘূনেয়মান ধূলোগুলো
ক্রমশই জমাট বাধতে শুরু করেছে,
পেপারের ওই লেখাগুলোও বেশ অস্পষ্ট
বাবার দেয়া সেই হাত ঘড়িটাও
এখন বেশ আস্তে ঘুরছে।
হাতের সেই বেতের লাঠিটাও
এখন ভর সহ্য করতে পারে না,
সন্ধ্যার ধূপের ধোয়াগুলোও
শ্বাসযন্ত্রকে আকরে ধরে।
শুধু বাকি আছে ঐ ইজি চেয়ার টা...
এখন শুধু বসে থাকি, আর সময়গুনি
কবে শুনবো সে
আট পায়ের পদধ্বনী।
©somewhere in net ltd.