| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিমেষের বস্তি
আমি মানুষ, মানুষ হয়েই থাকতে চাই... আর আমি সেই মানুষকে নিয়ে বাঁচতে চাই।
কোন এক দুপুরে হঠাৎ-ই পরিচয়
একটি বালকের সাথে
বসে এই ফেসবুকে
নামটি তাহার, নিরঞ্জন
ব্যবহারে সে যথেষ্ট সাদামাঠা
সবে পা রেখেছে সে কলেজের চৌকাঠে
বেশ লজ্জায় ভরপুর
হয়েছে তার সাথে অনেক কথা
মাঝে অনেকটা দিন তার সাথে
হয় না কোন কথা
বেশ ভাবাতো আমাকে
কি হলো? কোন সমস্যায় পড়লো না তো?
কেন জানিনা বেশ ভয় হতো
ওর সাথে কি কখনো আর কথা হবে
অনেকদিন পরে জানতে পারলাম
তার সাথে আর কথা হবে না
ডাকবে না সে আর আমাকে
দাদা বলে
তার সাখে দেথা করাটাও
আর হলো না।
আমার জন্য কেনা কলমটা
সে আর আমাকে দিতে পারলো না।
এভাবেই হাড়িয়ে যাওয়ার খেলা চলবে
হাড়াতে থাকবে এক-একটি সম্পর্ক...
আর কমতে থাকবে
এই ফেসবুকের সম্পর্ক গুলো।
©somewhere in net ltd.