নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

Hello honey boney,,,,,,,,,,,,,

অনিন্দ০০৯

Hello honey boney

অনিন্দ০০৯ › বিস্তারিত পোস্টঃ

লাকি আক্তারের মাথায় আঘাত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

যে শুয়োরের বাচ্চা লাকি আক্তারের মাথায় আঘাত করেছে , তাকে আমরা ছাড়বো না। সে আওয়ামী লীগ হোক, বি এন পি হোক আর শিবির হোক কাউকে ছাড় হবে না। আমরা পরিস্কার বলতে চাই- আমরা কার পা চাটা গোলাম না, আমদের এখানে কোন দলের স্থান নেই। তোদের মত পা চাটা রাজনীতি, নোংরা রাজনীতি আমরা করি না। তরুণদের ক্ষমতা এই কয়েকদিনে নিশ্চয় বুঝতে পেরেছিস। তাই সাবধান, আমাদের পিছনে লাগতে এস না,ফল ভাল হবে না। এটা আমাদের আন্দোলন ,কোন দলের বাপের বা স্বামীর আন্দোলন না। কালকে এর উচিত জবাব হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮

সবুজ-ভাই বলেছেন: রাজাকারদের ফাঁসীর দাবীতে গনআন্দোলন শুরু হয় কাদের মোল্লার 'যাবজ্জীবন কারাদন্ড' রায়ের পর থেকে। আন্দোলনের ফলাফল নিয়ে একটু আশঙ্কা থেকেই যায় সবসময়। তারপরও আন্দোলনকারীরা থেকে থাকেনি।
এমন আন্দোলনকারীদের মধ্যে একজন লাকী আক্তার। এই লাকী আক্তারের উপর হামলা হল লক্ষ মানুষের মাঝেই। কেন ? কার ভুলে ?

ভুলটা আমদের নিজেদেরই। রাজাকার ১৯৭১ রেও ছিল ২০১৩ তেও আছে এই নতুন রাজাকার রা লুকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর মাঝেই। তখনও খুব হয়েছে , ধর্ষন হয়েছে আজও হচ্ছে। পার্থক্য খুব একটা বেশী নয়। ৭১ এ ৭ কোটি মানুষের সাথে বেইমানকারীদের সাথে ২০১৩ এর ১৭ কোটি মানুষের বেইমানীকারীদের মাঝে তেমন কোন পার্থক্য নেই। কাগজে কলমে ৭১ এ স্বাধীন দেশের মানচিত্র পেলেও দেশের মানুষ কখনই স্বাধীন ছিলনা। এখনও নয়।

গনপ্রজাতন্ত্রী দেশের নেতা নয় জনপ্রতিনিধি প্রয়োজন। নেতা , দল বা কোন নির্দিষ্ট মতবাদ নিয়ে এবং নিজ, দল ও মতবাদের স্বার্থের উর্দ্ধে কখনই দেশ কে ও দেশের মানুষকে ভালবাসা সম্ভব নয়। কোন নির্দিষ্ট দলের বা নেতার সামর্থকরা যারা ভিন্নমতকে সন্মান করতেও জানেনা তারা কোনদিন দেশের কোন কাজে আসতেই পারে না। উপোরোন্তু এদের মাঝে যারা স্বার্থপর, দূর্ণীতিপরায়ন ও জনসাধারণের সাথে প্রতারনাকারী তারাই নব্যরাজাকার যাদের বিচার চাইতে হয়তো আরও অর্ধশতক লেগে যেতে পারে।

আমাদের ভুলের কারণেই আজ আমাদের এই হাল কারন দেশটা যদি ঘর হয় সেখানে যদি একমাস আগের আবর্জনার সাথে আরও নতুন আবর্জনা যুক্ত হয় আপনি কি করবেন পুরো ঘরটা পরিষ্কার করতে চাইলে ? শুধু পুরোনো আবর্জনা পরিষ্কার করলে আর নতুন আবর্জনা পরিষ্কার না করলে কি ঘর পরিষ্কার হবে ? যাদের কে ঘর পরিষ্কারের দায়িত্ব দিয়ে ঘুমিয়েছিলেন তাদের মাঝে কেও চুরি করে ভেগেছে বাকীরা কোন কাজ করেনি। কি করবেন এমন অবস্হায় ? নিজের ঘরটা নিজেরি পরিষ্কার করে নেয়াই উত্তম।

সকল রাজনৈতিক দল এই আন্দোলনের ফলাফলকে কাজে লাগানোর চেষ্টা পরিকল্পনা করেই যেতে থাকবে এমনকি সুশীলরাও। দলবাজ, পাক-ভারত ও বিদেশীদের দালালরাও সুযোগ নিয়ে মিশে যাবে জনতার বন্ধু হয়ে। ৪২ বছরে অভিজ্গতা কি একটু কাজে লাগানো যায় না ?

এই আন্দলোনের চিৎকারে যদি ঘুম না ভাংগে সবার তাহলে শুধুই হতাশা।
নিজ দেশে নিজের মায়ের ধর্ষকদের বিচার চাইতে আরেক হায়েনাদের সাথে নিয়ে আন্দলোন করতে হয় আমাদের এটাও একটা হতাশা।

যদি এখনও আন্দোলনকে সঠিক দিকে ধাবিত না করা যায় তাহলে শুধু লাকী আক্তার কেন সমগ্রজাতিকেই ধাক্কা খেয়ে পড়ে যেতে হবে অদূর ভবিষ্যতেই।

কি করবেন ? আসুন আগে চোখবুজে ঘুমিয়ে ছিলাম এখন চোখ খুলে ঘুমিয়ে থাকি সবাই। লাকী আক্তারে উপর হামলার বিচার চাইতে কার কাছে যাবেন কি করবেন ভেবে দেখুন।

আমার ঘৃণা রইল জামাত, বিএনপি, আওয়ামি লীগ সহ সকল রাজনৈতিক দল ও তাদের সামর্থকদের প্রতি। কারন শুধু নাম আর চেহারা বদল হয়েছে রাজাকারের কিন্তু রাজাকারগিরী বন্ধ হয়নি।

একটি ব্লগের মন্তব্যে বলেছিলাম

'' সমস্যাটা মূলতঃ এখানেই যে গণপ্রজাতন্ত্রী দেশে মানুষ নেতা খুজে বেড়ায়।
দলবাজী, নেতাগীরি, নেতাদের পেছনে ঘোরা আর নেতা খোজা যতদিন বন্ধ না হবে ততদিন দেশ এমনই থাকবে বদলাবেনা কিছুই শুধু মুখ বদলাবে। যেমন রাজাকারের মুখ বদলে হয়েছে আওয়ামি, বিএনপি ,জাতীয় পার্টি । রাজাকাররা বেঈমানী করেছে ৭ কোটি মানুষের সাথে এরা করছে ১৭ কোটি মানুষের সাথে। রাজাকার, দালাল, দূর্নিতীবাজ এদের সবার চরিত্রই এক শুধু নাম আলাদা। এরাই দালাল, এরাই ধর্ষক, এরাই খুনী , এরাই জনগনের সাথে প্রতারনাকারী। আজ যদি নেতা না হয়ে কেও জনপ্রতিনিধি হত তাহলে তার জনগনের সাথে প্রতারণা করতে হতনা , দূর্নীতি করতে হতনা। কেও কোন দল বা মতবাদ মেনে দেশের দশের জন্যে কিছুই করতে পারে না। এটা একটা ভন্ডামী ছাড়া কিছুই নয়। জাতীয় স্বার্থ দেখতে হলে সেখানে সমগ্র জাতির পার্টিসিপেশন থাকতে হবে। হাতেগোনা ভিন্ন ভিন্ন মতাদর্শের অমানুষরা কোনদিন দেশের ও জাতির স্বার্থ দেখবে না।

আগুন দিয়ে আগুন নিভিয়ে খুব একটা লাভ হবে না। যতদিন মানুষ না বুঝবে যে আগুন নেভাতে পানি প্রয়োজন। ''

আবার বলি জাতীয় স্বার্থে সবাই এক হবার চেষ্টা করুন। অসুষ্হ রাজনিতী থেকে সরে আসুন। রাজাকারদের ফাঁসীর দাবী কে, দেশের সাথে প্রতারনাকারী দেশের মানুষের সাথে প্রতারনাকারী সকল নব্য রাজাকারের ফাঁসীর দাবিতে পরিনত করুন।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫

সাদা-কালো বলেছেন: ফাইটার্স, ইটার্নিটি ইজ ওয়েটিং ফর আস, টেইক ইট।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

বিডি আইডল বলেছেন: লাকী সন্ধ্যায় একবার অসুস্হ হয়ে হাসপাতালে গিয়েছিলো। সুস্হ বোধ করায় আবার ফিরে আসে। এরপর হয় তার উপর এই হামলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.