| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে বহুবার শাহবাগ গিয়েছি। কখোনো অন্যরকম কোন অনুভূতি হয়নি এবার শাহবাগ গিয়েছি যতবার ততবার ই মনে হয়েছে আমি গর্বিত কোন স্থানে গিয়েছি। অফিস ছুটি থাকায় আজ সকালে শাহবাগ যাওয়ার পথে অন্যরকম এক অভিজ্ঞতা হলো। মিরপুরের কাজীপাড়া হতে বাসে উঠলাম। বরাবরের মতো একটি পত্রিকা কিনে আন্দোলনের খবর পড়ছি। আর ফেসবুকে ষ্ট্যাটাস আপডেট দিচ্ছি। তখনও আমার পাশের সিটটি খালি। কাজীপাড়া হতে শেওড়াপাড়া যাওয়ার পর ওখান হতে এক জামাতী স্ট্যাইলের লোক আমার পাশে বসছে। ফেসবুকে আমার টুকটাক কাজ আর পত্রিকার পাতায় আন্দোলনের খবর পড়াকে লোকটা যে সুবিধের হিসেবে নিচ্ছেনা তা তার উসখুশ মনোভাব দেখেই বোঝা যাচ্ছে। একটু পর বিজয় ষ্বরনী আসার পর বাসের কন্ট্রাকটর ভাড়া তুলতে আসল। সবার ভাড়া দিচ্ছে। আমি শেষের দিকে বিধায় আসতে একটু দেড়ি হলো। পড়ে আমার কাছে আসার পর ঐ লোকটি আমার আগেই ভাড়া দিল ২০ টাকা। সাধারনত ঐ ভাড়া হলো শাহবাগ বা প্রেসক্লাব পর্যন্ত ভাড়া। আমার কাছে কন্ট্রাকক্টর জানতে চাইল মামা কই যাইবেন। গর্বের সাথে বুক উচু করে বললাম শাহবাগ !! দেইখা বুঝতাছোনা। তাইলে মামা ১০ টাকা দেন। হাফ ভাড়া। এ কথা শোনার পর যেন পাশের ঐ জামাতী ষ্ট্যাইলের লোকটার অস্বস্থি আরও বেড়ে গেল। তখন আর চুপ থাকতে পারলাম না। জাইতে চাইলাম। ভাই আপনি কি শাহবাগ যাইবেন। ঐনি মুখ শক্ত কইরা বললেন না। তাইলে কই যাইবেন। ২০ টাকা ভাড়া দিলেন এটা তো শাহবাগের ভাড়া। ঐনি বললেন ফার্মগেট। ইতোমধ্যেই বাস ফার্মগেট পার হয়ে কাওরান বাজারের কাছাকাছি চলে আসছে। আমি বললাম আপনি তো ফার্মগেট পার হইয়া গেছেন। ঐনি বলল তাই বলে কথা না বাড়িয়ে বাস হতে নেমে পড়ল, আড়ষ্ট চেহারায়।
এ ঘটনায় বুঝলাম শাহবাগ কত বড় ঝাকুনি দিয়েছে ঐ রাজাকারদের অন্তরে। স্যালুট তোমায় শাহবাগ।
জয়তু শাহবাগ....জয়তু....শাহবাগ....
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ওরা অসত্য পথের পথিক। ওদের মনে ত ভয়। ওরা হচ্ছে জানোয়ার
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
হাবিব০৪২০০২ বলেছেন: জয়তু শাহবাগ....জয়তু....শাহবাগ...
৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
বিদ্রোহী সৈনিক বলেছেন:
৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
সুব্রত বাইন বলেছেন: ঐ রাজাকারে বাচ্চা জানে, শাহবাগ গেলে আর আস্ত ফিরে আস্তে পারবে না। জয়তু শাহবাগ স্কয়ার।
জায় বাংলা।
৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জয়তু শাহবাগ....জয়তু....শাহবাগ....
৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
রাইসুল সাগর বলেছেন: ভাই আপনে সিস্টেম কইরা হালারে কথায় ভুলাইয়া, যদি লইয়া আইতেন । ভাই বিশ্বাস করেন তার একটা পশম ও বাড়ি ফিরা যাইতো না
নেক্সট টাইম পাইলে ভুলাই ভালাই লইয়া আইবেন, অনুরুদ রইলো ।
৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
সামির হোসাইন বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য :দ
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
আবদুল্লাহ-আল-নিফাদ. বলেছেন: ধন্যবাদ। শেয়ার করার জন্য।
যুদ্ধ অপরাধের বিচার এখন কোন রাজনৈতিক দাবি নয়। এটা মানুষের প্রানের দাবি। বাঙালি জাতির কলঙ্কমুক্ত হবার দাবি।