| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগের আন্দোলনে যোগ দিতে চাওয়ায় ক্যামব্রিয়ান স্কুল অ্যাণ্ড কলেজের শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্যাতিত এক ছাত্র সাধারণ ডায়েরি করলেও পুলিশ আজ বৃহস্পতিবার পর্যন্ত কোনোও ব্যবস্থা নেয়নি।
মানবতবিরোধী অপরাধীদের বিচার দাবিতে শাহবাগ চত্বরে যেতে অনুমতি চেয়েছিল অষ্টম, নবম ও দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী। গতকাল বুধবার তারা কলেজ অধ্যক্ষের কাছে আবেদন করে। এরপর তাদের ডেকে নিয়ে নির্যাতন করা হয়। কলেজের চেয়ারম্যান এম কে বাশার এবং অধ্যক্ষের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে শিক্ষার্থীরা।
আরাফাত হোসেন নামে দশম শ্রেণীর একজন ছাত্র এ ঘটনায় ওই দিনই গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছে। আজ বৃহস্পতিবার রাতে পুলিশ জানায়, এ বিষয়ে কোনোও পদক্ষেপ নেওয়া হয়নি।
আজ শাহবাগের প্রজন্ম চত্বরে ক্যামব্রিয়ান স্কুল অ্যাণ্ড কলেজ কর্তৃপক্ষের এ ধরণের আচরণে ক্ষোভ প্রকাশ করা হয়। ফেসবুকে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠে।
এর আগেও নির্যাতনের শিকার হয়ে ক্যামব্রিয়ানের এক ছাত্র আত্মহত্যা করে। সরকারের পরিদর্শন ও নীরিক্ষা অধিদপ্তরের তদন্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হলেও শিক্ষা কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনোও ব্যবস্থা নিতে পারে নি। উল্টো শিক্ষা মন্ত্রণালয়সহ শিক্ষার বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে ওই প্রতিষ্ঠানের সখ্য থাকার অভিযোগ রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ি শিক্ষার্থীদের যে কোনোও ধরণের শাস্তি দেওয়া দণ্ডণীয় অপরাধ। কিন্তু ক্যামব্রিয়ানের চেয়ারম্যান কে এম বাশার এবং অধ্যক্ষ মিলে শিক্ষার্থী নির্যাতন করলেও তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় কোনোও ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মন্ত্রণালয় ঘটনাটি অবগত হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে চরম অমানবিক ব্যবহার করেছে ক্যামব্রিয়ান স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করতে ঢাকা অঞ্চলের উপপরিচালক এ কে এম মোস্তফা কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে এম কে বাশারের মুঠোফোনে আজ রাতে একাধিক নম্বর থেকে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন ধরেন নি, কখনও সংযোগ কেটে দিয়েছেন।
#########
ক্যাম্ব্রিয়ান কলেজের জামায়াত সংশ্লিষ্টতা নতুন কিছু নয়। অনেক জামায়াত শিবির নেতাকর্মীকে তার নিকটআত্মীয়দের ডিসকাউন্টে ক্যাম্ব্রিয়ানে ভর্তি করার কথা শুনেছি। সরকারের সময় এসেছে বিষয়টি গভীরভাবে ভেবে দেখার।
প্রথম আলোর নিউজ লিংক
২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
ইছামী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
আগামীর স্বপ্ন বলেছেন: পাগলে দুনিয়া ভরে গেছে।
কাদের মোললা কে ছাড়তে হবে, এই সব হামবা ছাগুদের সাইজ করতে।