| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুসাইন আনোয়ার
নতুন আসছি আগে কিছু শিখেনেই তারপর নাহয় বলব......
নতুন একটা ভাবনা আসছে মাথায়।একটা ডায়েরী রাখবো যে ডায়েরী রাখবো সেই ডায়েরী আমার পরিচিত অপরিচিত অর্ধ পরিচিত সব্বাইকে দেয়া হবে। তারা ডায়েরীটাতে তাদের জীবনের বিভিন্ন স্টেজের ড্রিম গুলো লিখে দিবে।
এমন না যে নাম ধাম সব কিছুই লিখতে হবে। কিছুই লেখাআর দরকার নাই। কোনতা কার ড্রিম সেইটা গুরুত্ব পূর্ণ না।
এভাবে ডায়েরীটা ঘুরতে থাকবে।
যার হাতে যখন ই যাবে সে চাইলেই অন্যদের লেখা গুলো পড়তে পারবে।
এই সেইম স্ট্যাইলের একটা ডায়েরী আমার আছে। সেখানে আমার স্কুল জীবনের ফ্রেন্দরা আমাকে অনেক কিছু লিখে দিছে। অনেক কথা অনেক উইশ, কেউ কেউ আবার চিঠি লিখছে। সেই লেখা গুলো আমার কাছে যে কি পরিমাণ দামী বলে বুঝানো যাবে না।যখন মনটা অনেক খারাপ থাকে তখনই আমি ডায়েরীটা খুলে নিয়ে বসি। এক মূহুর্তে চলে যাই সেই স্কুল সময়ে। কি অসাধারণই না ছিলো এক একটা দিন!!!
সব মানুষের জীবনেই কিছু না কিছু মারাত্মক কঠিন সময় আসে।মানুষ তখন খড় কুটো ও খুজতে থাকে আঁকড়ে ধরার জন্য। বাচার এতো টুকু ইচ্ছা খুঁজে পাওয়ার জন্য।
ডায়েরী গুলো আমার কাছে সেই রকম এক একটা শক্ত ভিত। কারণ সব উপেক্ষা করা গেলেও ডায়েরী লেখকদের লেখার মাঝে যেই ভালোবাসা গুলো থাকে সেগুলো মেকি হলেও অনেক শক্তি শালী হয়।
©somewhere in net ltd.