নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরেফিন মিনার

আরেফিন মিনার › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো হযরত ---- কাজী নজরুল ইসলাম। ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

ক্ষমা করো হযরত

---- কাজী নজরুল ইসলাম। ।



তোমার বানীকে করিনি গ্রহন

ক্ষমা করো হযরত

ভুলিয়া গিয়াছি তব আদর্শ

তোমার দেখান পথ

ক্ষমা করো হযরত।



বিলাস বিভব দলিয়াছ পায়

ধুলি সম তুমি প্রভু

তুমি চাহ নাই আমরা হইব

বাদশা নওয়াব কভূ।



এই ধরনীর ধন সম্পদ

সকলের তাহে সমঅধিকার

তুমি বলেছিলে ধরনীতে সবে

সমান পুত্রবৎ

ক্ষমা করো হযরত।



তোমার ধর্মে অবিশ্বাসীদের

তুমি ঘৃনা নাহি করে

আপন তাদের করিয়াছ সেবা

ঠাই দিয়াছ তুমি ঘরে।



ভীনধর্মীর পুজা মন্দির

ভাংগিতে আদেশ দাও নি হে বীর

আমরা আজকে সয্য করতে

পারি না পরমত

ক্ষমা করো হযরত।



তুমি চাও নাই ধর্মের নামে

গ্লানিকর হানাহানি

তলওয়ার তুমি দাও নাই হাতে

দিয়াছ অমর বানী।



মোরা ভুলেগিয়ে তবু উদারতা

সার করিয়াছি ধর্মান্ধতা

বেহেস্ত থেকে ঝরে নাক আর

তাই তবু রহমত

ক্ষমা করো হযরত।



তোমার বানীকে করিনি গ্রহন

ক্ষমা করো হযরত

ভুলিয়া গিয়াছি তব আদর্শ

তোমার দেখান পথ

ক্ষমা করো হযরত।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.