| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাতন শপথের নতুন উচ্চারণ
- মুহাম্মদ হাবিবুর রহমান।
বহুকাল পরে, উনিশ শ সাতচল্লিশে দেশ স্বাধীন হয়
সেইস্বাধীন তা স্বাধীনতা ভেবে
উনিশ শ আটচল্লিশের মার্চে
বাংলার তরুনদের কন্ঠে 'না' উচ্চারিত হয়
না, না ,না উর্দু এক মাত্র রাষ্ট্রভাষা কখনোই নয়।
উনিশ শ বায়ান্ন সালের ফেব্রুয়ারীতে
তখনো স্বাধীনতা স্বাধীনতা ভেবে
বাংলার তরুনদের কন্ঠে 'হ্যাঁ' উচ্চারিত হলো
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হবে।
উনিশ শ ঊনসত্তর সালের ফেব্রুয়ারীতে
ছয় দফা স্বায়াত্তশাসন যাচাই বাচাই করে
বাংলার তরুনেরা অবশেষে ছয় দফার ছয় দফারফা করে।
তখন যা অসাধ্য মনে হয়েছিল, তা উনিশ শ একাত্তর সালে
পদ্মা মেঘনা যমুনা যাদের ঠিকানা
তাদের কাছে সাধিতব্য সাধ্য মনে হলো।
তাই তারা ডাক দিল
ছয় দফা নয়, এক দফা এক দফা
বীর বাংগালী অস্ত্র ধরো
বাংলাদেশ স্বাধীন করো।
সেই ডাকে সাড়া দিল সারা দেশ
বাংলার অগনিত মানুষ।
তাদের অনেক হয়েছে শহীদ রণে
অনেকে আজ আর বেঁচে নেই এ ভুবনে
সেই সব শহীদ অমরহুমদের প্রতি
বাংলার তরুনেরা আবার বার্তা পাঠিয় দিল
আকাশের ঠিকানায়
লাল - নীল সাত রং বেলুন উড়িয়ে
মেঘ বৃষ্টি বাতাস ছাড়িয়ে
ইথারে ইথারে ভেসে গেল
এ প্রজন্মের নতুন বার্তা
পুরাতন শপথের নতুন উচ্চারণ:
দেশের মানুষের জন্য, দেশের সুনাম ও স্বাধীনতার কথা ভেবে
তারা নিরলস কাজ করে যাবে
সোনার বাংলার অনতিক্রম্য নয়
এই কথা ভেবে।
---- ২১.০২.২০১৩।
** মুহাম্মদ হাবিবুর রহমান, সাবেক তত্তাবধায়ক সরকারের প্রধান ও সাবেক প্রধান বিচারপতি। আমার একজন প্রিয় ব্যক্তিত্ত। শাহবাগের প্রজন্ম চত্তরের তরুনদের উদ্দেশ্যে লিখা কবিতাটি শাহবাগের তরুনদের আন্দোলনকে আর উৎসাহ যোগাবে বলে আমার বিশ্বাস। তরুনরা এগিয়ে যাবে তাদের কাংক্ষিত লক্ষ্যে। বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীর বিচার হবেই হবে । জয় হোক তারুন্যের। ।
©somewhere in net ltd.