| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি আমার আকাশ হবে?
মেঘ হয়ে যাকে সাজাব
আমার মনের মত করে ।
তুমি কি আমার নদী হবে?
যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে
তরী বেশে ভেসে যাব কোন অজানা গন্তব্যের পথে ।
তুমি কি আমার জোছনা হবে?
যার মায়াজালে বিভোর হয়ে
নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে ।
তুমি কি আমার কবর হবে?
যেখানে শান্তির শীতল বাতাসে
বয়ে যাবে আমার চিরনিদ্রার অফুরন্ত প্রহর ।
২|
৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫১
অতিথি বলেছেন: ভাল লাগছে। এতকাল পরে আজো মানুষকে ভাল লাগছে।
রহস্য প্রবন লাগছে।
বড় তরতাজা লাগছে। যেমন যুবতী, যেমন জড়ায়ু, যেমন শিশির। ভাল লাগছে।
৩|
৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: ' আকাঙ্ক্ষা ' বানান ভুল
৪|
৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:২৩
অতিথি বলেছেন: তাইতো শেরিফ ভাই। আমার জানা ছিল না। সবসময় তো 'আকাঙ্খা'-ই লিখতাম। Dictionary তে দেখলাম 'আকাঙ্ক্ষা' লেখা। আচ্ছা এটা কি সম্ভব যে শব্দটা বিবর্তন হয়ে 'আকাঙ্খা' হয়েছে। যেমন: সূর্য্য->সূর্য, শূণ্য->শূন্য। জানালে খুশি হবো। আর আমিও আরেকটু দেখব।
ধন্যবাদ নূর-ই-হাফসা। কবিতাটা আমার লেখা না। আমার বন্ধুর লেখা। আমি তাকে জানাব যে তোমার কবিতাটা ভাল লেগেছে।
৫|
৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩০
অতিথি বলেছেন: চলনসই বাংলা বানান রীতি অনুসরণ করুন।
৬|
৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৫৯
অতিথি বলেছেন: প্রকৃতি সর্বদা আমাদের ভালবাসায় ধন্য হয়।
আপনার বন্ধুকে এত সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
৭|
৩১ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
অতিথি বলেছেন: তুমি কি আমার কবর হবে.....
৮|
৩১ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৩২
মুশফিক বলেছেন: মামা আবুল হাসান টা কে?কবিতা ভালো হইছে।তোমার জন্য একটা জিনিস আছে মামা।
৯|
৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ১০:১৭
অতিথি বলেছেন: দেখছি তোর জিনিস। আবুল হাসান হইলো..... হাসাইন্যা। রোল 20। পুরান ঢাকা থাকে। তুই চিনবি কিনা কে জানে.......
১০|
৩১ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:৪৫
মুশফিক বলেছেন: সুন্দর কইরা পোলাটা?পিকনিকের ছবিতে আছে?
১১|
০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:৩৩
অতিথি বলেছেন: আছে। ভং ধইরা কিছু ছবি তুলছিলো। মাথায় চুল কম.....
১২|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০১
অতিথি বলেছেন: সুন্দর কবিতার পোস্ট।
১৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৮
অতিথি বলেছেন: ধন্যবাদ জলিল ভাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪০
নূর-ই-হাফসা বলেছেন: কবিতার বিষয়টা গোছানো ও সুন্দর।