| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে দেশে। নিরাপত্তাহীনতা, আতঙ্কে বাস করছি। সব চোখের সামনে দেখা। নিজে গুলি খেতে খেতে বেচে গেছি। যেখানে পুলিশ ছিলো না, সেখানে গুলি করলো কে বা কারা? কোমলমতি ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশি, আন্তর্জাতিক ষড়যন্ত্র, পেট্রো ডলারের খেলা হয়েছে এখানে। সবাই ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। এটা সম্পূর্ণ একটা প্রি প্ল্যান প্রোগ্রাম ছিলো। সিআইএ, আইএসআই, জামাত, বিরোধী রাজনৈতিক দল সবাই মিলে এ ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। বহু ভুয়া তথ্য, গুজব ছড়ানো হয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে। এর মানে এই না যে, শেখ হাসিনা বা তার সরকার ধোয়া তুলসীপাতা ছিলো। একেবারেই না। শেখ হাসিনার সময়ে চব্বিশ ঘন্টাই বিভিন্ন টিভি চ্যানলে বিএনপির রুমিন, পাপিয়া অভদ্র ব্যবহার, গলাবাজি করতো। পাপিয়া প্রায় সব টকশোতেই ধুর মিয় ধুর মিয়া বলতো প্রতিপক্ষের আলোচককে। পরবর্তীতে ওরাই দেখলাম, হাসিনা ফেসিষ্ট হাসিনা ফেসিস্ট, বাকস্বাধীনতা ছিলো না বলে গলা ফাটাচ্ছে। অনেককিছু বলার আছে। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক না। জয় বাংলা বললেই কল্লা কাটছে জল্লাদরা। ব্লগার হত্যাকারীরা এখন ক্ষমতায়। কিন্তু এই দূর্দশা বেশিদিন থাকবে না। ভোটের পর কথা হবে। সবাই ভালো থাকবেন। সাবধান থাকবেন। সচেতন থাকবেন। বৌদ্ধিক দাসত্ব করবেন না কারও অন্ধভাবে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১৮
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা কোটা বহাল করতে গেলেন কেন ? আপনার পপুলারিটি না থাকলে জোর করে ইলেকশন করে থেকে যাবেন ? পিটার হাস কে নিয়ে বাজে কথা বলবেন ? শেখ হাসিনা নিজের মুখে বলবেন আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক ? মানুষের থেকে টাকা নিয়ে পেনশন চালু করবেন আর বিদেশে টাকা পাচার করবেন ?