নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরুণিতা গোধূলি

অরুণিতা গোধূলি › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমেষু

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪০

এই শহরে তুমি না থাকলেও চলত আমার
তবু যে চলায় তুমি নেই, তা আমি চাইনি।
তুমি না থাকলেও থাকা যেত ঠিকঠাক,
তবু যে থাকায় তুমি নেই, তা আমি কখনোই চাইনি।
এই না চাওয়াটাই বুঝি কাল হল!

তুমি নেই আজ বহুদিন, বহুমাস,
বছরটাও ঘুরে গেছে কয়েকবার।

এখন আর আগের মত আবেগটা নেই,
পোষ মেনে গেছে অবাধ্য মনটাও।
খুব একটা খারাপ নেই আমি।
তবু কোথায় যেন একটা হাহাকার,
ঠিকঠাক ব্যস্ত এ জীবনে
কোথায় যেন, কি যেন ঠিক নেই।

তুমি নেই আজ বহুদিন, বহুমাস,
বছরটাও ঘুরে গেছে কয়েকবার।

যাক গে!
ভাল থেকো,
ভাল থেকো প্রিয়তমেষু।
তোমার ঐ চাকচিক্যময় লোকদেখানো দুনিয়ায়
আমার চেয়ে বেশী ভাল থেকো।








মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.