| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইযে তোমায় নিয়ে আমার এত পাগলামী,
এইযে তোমার জন্য এত এত হাহাকার,
এইযে আনমনে তোমার সাথে এত এত কথা,
এইযে চলার পথে তোমায় এত এত খোজা,
এইযে স্মৃতিকাতরতায় আজও কেটে যায় নির্ঘূম রাত,
তবুও চাইনা তুমি আমার হও!
কোনদিন সামনে এসে দাড়ালে
হয়তো ফিরেও তাকাবো না!
না চেনার ভান করে চলেও যেতে পারি!
এরমানে এই নয় যে সব মিথ্যে।
এরমানে তোমায় আমি যতটা চাই,
তার চেয়ে অনেক অনেক বেশী চাইনা।
বোঝনি তো?
সত্যি বলতে
বাস্তবের তুমিটাকে আজ আর আমি চিনি না,
বাস্তবের তুমিটা আজ ভীষণ ভীষণ পর।
অবশ্য আপনইবা কবে ছিলে, বলো?
ঐ তুমিটাকে আমার চাইনা, একটুও চাইনা!
কল্পনার তুমিই বরং ভালো,
তোমায় আমি ইচ্ছে মত রাঙাতে পারি,
পেতে পারি ইচ্ছেমত আমার করে, যখন তখন।
তুমি বরং না পাওয়া হয়েই থেকো, ভালবাসা।
তুমি বরং কল্পনা হয়েই থেকো, আজীবন!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২১ রাত ১০:১৬
সোনালি কাবিন বলেছেন: +