নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরুণিতা গোধূলি

অরুণিতা গোধূলি › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু নাকি পাগলামী

১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩০

মৃত্যু নাকি পাগলামী
©অরুণিতা

মৃত্যু টানে আমায়,
মাঝে মাঝে অদ্ভুত এক নেশার মত মৃত্যু টানে।
মনে হয় মরে গেলেই বুঝি বেশ হত!
মনে হয় মরে গেলেই বোধহয় মুক্তি পাওয়া যেত,
শান্তি পাওয়া যেত!

আচ্ছা, বেচে থাকতেই যাকে প্রতিনিয়ত মেরে ফেলছ,
তার শারিরীক মৃত্যুতে কেমন হবে তোমার অনূভুতি?
এই বিশাল পৃথিবীর কোথাও নেই আমি
ভাবনাটা কি তোমায় শুন্যতার অতল গহ্বরে তলিয়ে দেবে?
যেমনটা আমায় দেয় তোমার অবহেলা!

আমি নেই,
কোথাও নেই আমি,
পাবে না জেনেও আনমনে ডেকে যাচ্ছ,
খুঁজে যাচ্ছ আমায় তন্নতন্ন করে,
যেমনটা তোমার ভেতর আমি তোমাকে খুঁজি।
কিন্তু পাচ্ছ না, পাবেও না,
যেমনটা আমিও পাই না তোমায়, কখনোই।
ভাবতে ভালোই লাগে!

অন্তত তোমাকে এভাবে দেখার জন্যে হলেও
মরে যেতে চাই আমি।
একবার নয়, বহুবার, বারবার।
আমায় তুমি খুঁজছ এরচে আনন্দের যে কিছু নেই।


তাং: ১৬/০৭/২০২১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.