নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আশেক মাহমুদ

মোঃ আশেক মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

priyo.com এর লজ্জা হোক

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৮

priyo.com এর সমসাময়িক বিষয় নিয়ে জরিপ পরিচালনাকারী apps jonopriyo। গত ডিসেম্বর ২০১৩ এ চ্যানেল আই টিভিতে এর বিজ্ঞাপন দেখে google এর play store থেকে download করে অংশগ্রহন করি। তখন ২য় পর্ব চলছিল। বিষয় ছিল ২০১৩ সাল আপনার জন্য কেমন ছিল? সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমি ২য় পর্বের বিজয়ী। এটা জানতে পারি গত ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখ রাত আনুমানিক ৮টায় জনৈক নিলয় এর ফোন কলে। পুরস্কার ১টি স্মার্টফোন। আমি অবশ্য তখন ঢাকার পথেই ছিলাম, তাই মি. নিলয়কে বললাম যে পুরস্কারটি আমাকে আগামীকাল অর্থাৎ ০১ জানুয়ারি ২০১৪ তারিখে দেয়া সম্ভব হবে কিনা? জবাবে তিনি জানালেন যে স্যারের সাথে কথা বলে আপনাকে কাল জানাতে পারবো। সে মতো আমি ০১ জানুয়ারি ২০১৪ তারিখে তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান যে না আজকে দেয়া সম্ভব হলো না তবে শীঘ্রই আপনার রাজশাহীর ঠিকানায় কুরিয়ারে পাঠানো হবে। সেই থেকে এখন পর্যন্ত প্রায় সারে ৬ মাসে অন্তত ২১ বার ফোনে যোগাযোগ করেছি, কিন্তু মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই শুনাতে পারেনি মি. নিলয়। কিছুদিন পরে অবশ্য মি. নিলয় আর ফোন রিসিভ করতেন না, অন্য কেউ করতো। মিথ্যা আশ্বাস এ জন্য বলছি যে ঐ ২০ থেকে ২১ বার ফোন কলে বলা হয়েছে এই আর ১ সপ্তাহ বা ১০ দিনের মধ্যে পুরস্কার পেয়ে যাবেন, আর তা যখন বাস্তবায়ন হয়নি তাতো মিথ্যাই। এখন ফোন দিতে নিজের কাছেই লজ্জা লাগে, কেননা আবারতো সেই মিথ্যা আশ্বাসই শুনতে হবে। পরে জানতে পারি আমি আরও এক পর্বে বিজয়ী হয়েছি। বিষয় ছিল মুসা ইব্রাহিম কি এভারেস্টে আরোহন করেছিলেন? পুরস্কারের জায়গায় বলা ছিল একটি আকর্ষনীয় পুরস্কার। আমার মতো আরও দুই একজন অন্যান্য পর্বে পুরস্কার জিতেছেন। তবে হাতে পেয়েছেন কিনা তা জানিনা। আর এমন হয়ে লাভ কি, যদি পুরস্কারই না দেয়া হয়?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৫

আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম, :)
ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.