নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই থাকুক, জুলাইয়ের আন্দোলনের নেতৃত্বদানকারীদের একটা বিরাট অংশ পরবর্তীতে যতই চো*র, বা*টপার, ম*ববাজ, দেশবিরোধী, উ*গ্র*বাদীরুপে আবির্ভূত হোক না কেন, এতে জুলাইয়ের অনস্বীকার্যতা মোছা যায় না; জুলাই গণভ্যূত্থানকে 'ষড়যন্ত্র' বলেও আখ্যা দেওয়া আওয়ামী বয়ানও হালে পানি পায় না।

আর, আওয়ামী দীর্ঘ ১২ বছরের (মুলত সেই ২০১২ থেকে ২০২৪) দুঃ*শাসন এমনই ছিল যে যেকোনো সময় তীব্র গণবি*স্ফোরণে তাদের চলে যেতে হতো। জুলাই তো কেবল ছিল উছিলা মাত্র! আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু সেটার জন্যই তাদের শীর্ষ নেতৃবৃন্দ ও দায়ী ব্যক্তিদের অবশ্যই, অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া একান্তই প্রয়োজন। ঠিক যেমনটা জুলাই নিয়ে পরবর্তীতে ব্যবসা করা, প্রতা*রণা ও অ*পকর্ম করা জুলাই নেতৃবৃন্দের একটা বিরাট অংশকে আইনের আওতায় আনা ও সাজা দেওয়া দরকার...! :)

আওয়ামী কথিত বয়ান অনুযায়ী জুলাইকে যদি 'ষড়যন্ত্র' হিসেবে ধরেও নেই, এরপরও এর আগের ১২ বছরে তাদের অসংখ্য অপকর্ম কিন্তু মাফ হয় না! এই সত্যটা লীগের লোকজন ও তাদের সমর্থকদেরও অতি অবশ্যই বোঝা আবশ্যক! :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৫:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইরাক, লিবিয়া ও সিরিয়া নিয়ে আপনার অভিমত কী? সেখানেও তো স্বৈরশাসক সরানো হয়েছে।

০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৭

শেহজাদ আমান বলেছেন: ইরাক, লিবিয়া, সিরিয়ার প্রেক্ষাপট ভিন্ন। আর, বাংলাদেশের স্বৈরশাসনের অবসান তো অবশ্যাম্ভবী ছিল। কিন্তু জামাত, এনসিপি, খিলাফত আন্দোলন, এবি পার্টি, এবং আরো কিছু দেশবিরোধী, উগ্রবাদী গোষ্ঠির কারণে দেশ অনেকটাই ডুবতে বসেছে। তবে, এখনো দেশকে ভালো জায়গায় নিয়ে যাবার সম্ভাবনা আছে। আর আমি কিন্তু লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও দায়ী ব্যক্তিদের শাস্তির কথা বলেছি; লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে আমি নই।

২| ০১ লা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৭

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি-জামাত নিজ থেকে সরবে নাকি তাদের ও একই হাল হবে ? আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আমার সন্দেহ আছে । জেন-জি , আলফা এরা লীগে কে দেখতেই পারে না । ছেলে-মেয়ে সব খেলাফতি মানসিকতার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.