নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নরাজ্যের আগন্তুক...

মোহাম্মাদ আশরাফুল

আমি যে কি জিনিস নিজে ও জানিনা…

মোহাম্মাদ আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

প্রবন্ধঃ নাস্তিক্যবাদের প্রেক্ষাপট (শেষ পর্ব)

০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২২

আশা করি, এই পর্ব এর মাধ্যমে যে কেউ স্টেপ বাই স্টেপ আস্তিক নাস্তিকের যুক্তিতর্ক বুঝতে পারবে,এবং আস্তিকরা যুক্তি দেখাতে কোথায় ভুল করে তা বুজতে পারবে।



‏ ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ ‏



আস্তিক ও নাস্তিকের মাঝে বিতর্ক অনুষ্ঠিত হবে। সভা লোকে লোকারণ্য। মঞ্চে ইতিমধ্যে উভয় দলের তার্কিকরা উপস্থিত হয়ে গেছে। যেহেতু প্রমাণ সব সময় বাদীকেই পেশ করতে হয়, তাই প্রথমে আস্তিকপক্ষ থেকে একজন যুক্তি পেশ করছে।



আস্তিকের যুক্তিঃ



১- কোন কিছু কারণ ছাড়া হয়না।

২- সুতরাং এই মহাবিশ্বও কারণ ছাড়া হতে পারেনা।

৩- আর মহাবিশ্ব যে কারণে অস্তিত্ব লাভ করলো তিনিই হলেন সৃষ্টিকর্তা।



নাস্তিকের পাল্টাযুক্তিঃ তোমার এই যুক্তির উপর তিনটি আপত্তি আসে।



১- ধরো মানলাম কোনকিছু কারণ ছাড়া হয়না।তো এই সূত্র অনুসারেতো সৃষ্টিকর্তারও একটা কারণ লাগে।

২- আর যদি বলো যে, সৃষ্টিকর্তার পিছনে কোন কারণ নাই, তাহলেতো তোমার যুক্তির ১ম ধাপটি অর্থাৎ কোন কিছু কারণ ছাড়া হয়না এটা তুমি নিজেই মানলেনা।

৩- সেক্ষেত্রে তো আমি বলতে পারি যে, এই মহাবিশ্বের পিছনেও কোন কারণ নেই। এটা অনাদি কাল থেকে আছে। তুমি যেটা স্রষ্টার জন্য ধরে নিলে, আমি সেটা মহাবিশ্বের জন্য ধরে নিলাম। এবার আস্তিক মাথা চুলকাচ্ছে, কি বলবে বুঝতে পারছেনা। এমন সময় মঞ্চে হাজির হলেন একজন বৃদ্ধ আস্তিক। তিনি বললেনঃ ভাই নাস্তিক তুমি কথা ঠিকমত বুঝোনি।"কোন কিছু কারণ ছাড়া হয়না" একথাটি নিয়ে তুমি একটু চিন্তা করো যে, এটা দিয়ে আসলে কি বুঝানো হচ্ছে। এটা দিয়ে আসলে বুঝানো হচ্ছে যে, যা কিছু আগে ছিলোনা, পরে অস্তিত্বে এসেছে সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে, এটাকে অস্তিত্বে আনার জন্য অবশ্যই একটা কিছু লাগবে। আর মহাবিশ্বের একটা শুরু আছে, তাই এর জন্য একজন সৃষ্টিকর্তা লাগবে। কিন্তু সৃষ্টিকর্তার কোন শুরুই নাই, এমন নয় যে তিনি আগে ছিলেননা পরে অস্তিত্বে এসেছেন। তাই তার জন্য কোন সৃষ্টিকর্তার প্রয়োজন নেই।



উপরের ১ম আস্তিকের যুক্তিকে আমি নীচের মত করে পেশ করছি।

১- কোন কিছু শূন্য থেকে নিজে নিজে অস্তিত্বে আসতে পারেনা, অপর কোন সত্তার হাত ছাড়া।

২- আর এই মহাবিশ্ব একসময় ছিলোনা, পরে অস্তিত্বে এসেছে।

৩- অতএব অবশ্যই কেউ তাকে অস্তিত্ব দান করেছে । আর তিনিই হলেন সৃষ্টিকর্তা।

৪- আর সৃষ্টিকর্তা শূন্য থেকে অস্তিত্বে আসেননি, বরং তিনি অনাদি কাল থেকেই ছিলেন। তাই তার কোন স্রষ্টা নেই।



- Mohammad Ashraful

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.