| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামী রিয়েল এস্টেট ফার্মে চাকরি করতেন মুম্বইয়ের তরুণী | সেইসঙ্গে ছিল ফ্যাশন ডিজাইনিং-এর ডিপ্লোমা | ইচ্ছে ছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার হওয়ার |
তরুণীর সঙ্গে আলাপ হল এক বুটিক মালকিনের | নাম অঞ্জলি বিনোদ কুমার দে ওরফে অঞ্জলি আগরওয়াল | খারে এলাকায় ’মেমসাহেব’ বলে একটি বুটিক চালান তিনি |
অভিযোগ, তিনি প্রতিশ্রুতি দেন,দুবাইয়ে চাকরির ব্যবস্থা করে দেবেন তরুণীকে | তাঁর নাকি দুবাইতেও ’মেমসাহেব’ বলে একটা বুটিক আছে | সেটাই দেখাশোনা করতে হবে তরুণীকে | বেতন অফার করা হয় প্রতি মাসে ৪ লাখ টাকা |
অভিযোগ, এরপর পাসপোর্ট ভিসা বাবদ ওই তরুণীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে নেন অঞ্জলি | গতবছর জুন মাসে অঞ্জলির সঙ্গে দুবাই পৌঁছন ওই তরুণী |
অভিযোগ, দুবাই পৌঁছনোর পরে তাঁর পাসপোর্ট নিয়ে নেন অঞ্জলি | তারপর তরুণীকে বন্দি করে রাখা হয় একটি বহুতলের ১৭ তলায় | সেখানেই তাঁকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো হয় বলে অভিযোগ | এরপর টানা ২৫ দিন ধরে ১৩ জনের হাতে ধর্ষিতা হন তিনি |
২৭ জুন অঞ্জলির কাছ থেকে পাসপোর্ট ফেরত পেয়ে মুম্বই ফিরে আসেন ওই তরুণী |
তাঁর দাবি, বুটিক মালকিন তাঁকে বলেন, গত ২৫ বছর ধরে এই কারবার চালাচ্ছেন তিনি | সঙ্গে হুমকি,পুলিশে অভিযোগ জানালে ফল ভাল হবে না |
কিন্তু কয়েক মাস পরে ট্রমা কাটিয়ে আইনজীবীর সাহায্য নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান তরুণী | তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত অঞ্জলির দুটি পাসপোর্ট আছে | যদিও অভিযুক্ত বুটিক মালকিনের দাবি, চাহিদা মতো টাকা না পেয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়েছে ওই তরুণী |
২|
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: লিঙ্কুদেন গো ভাই।
৩|
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০
স্বপনচারিণী বলেছেন: এরকম অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশিভাগই ভিকটিম চেপে যায়।
৪|
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
মোহাম্মাদ আশরাফুল বলেছেন: Source: BD24LIVE.COM
৫|
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
একজন ঘূণপোকা বলেছেন:
৬|
১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
মোহাম্মাদ আশরাফুল বলেছেন: :-(
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
শরৎ চৌধুরী বলেছেন: রেফারেন্স কোথায়?