নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নরাজ্যের আগন্তুক...

মোহাম্মাদ আশরাফুল

আমি যে কি জিনিস নিজে ও জানিনা…

মোহাম্মাদ আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

মঙ্গল গ্রহে ভারত!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

এশিয়ার প্রথম এবং বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এবার মঙ্গলগ্রহে উপগ্রহ স্থাপন করল ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়াই মঙ্গলের কক্ষপথে উপগ্রহ পাঠাতে সফল হয়েছে। তবে ভারতের সাফল্য এসেছে প্রথম চেষ্টাতেই! আর এটিই এখন পর্যন্ত সবচেয়ে কম খরচে কোন মিশন সফল হওয়ার ঘটনা।



বুধবার সকালে 'মঙ্গোলায়ন' নামের ওই রোবোটিক প্রোব বুধবার মঙ্গলের মধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করে সফলভাবে কক্ষপথে অবস্থান নেয়। শীঘ্রই এটি গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান শুরু করবে। মঙ্গোলায়ন যখন কক্ষপথে প্রবেশ করে, ভারতের ব্যাঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) নিয়ন্ত্রণ কক্ষে তখন টান টান উত্তেজনা। খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত ছিলেন।



এই মহাকাশযানটি মঙ্গল গ্রহের উদ্দ্যেশে যাত্রা শুরু করে ২০১৩ সালের ৫ নভেম্বর। যাত্রার দশ মাসের ভিতরেই এটি মঙ্গল গ্রহে পৌঁছেছে। এর আগে এ ধরনের ৫১টি অভিযানের মধ্যে সফল হয়েছে মাত্র ২১টি। এশিয়া থেকে চীন এবং দক্ষিণ কোরিয়া একবার করে মঙ্গল যাত্রার চেষ্টা করেও বিফল হয়। সেক্ষেত্রে ভারতকে সত্যিই অনেক ভাগ্যবান বলা যায়!



মঙ্গোলায়নের সাফল্যে ভারতীয় স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনকে আমার এবং বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, এছাড়াও অভিনন্দন জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এশিয়ানদের, বিশেষ করে সাউথ এশিয়ানদের জন্য এটি সত্যিই একটি বিরাট গর্বের বিষয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.