নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল কবীর রাসেল

আশরাফুল কবীর রাসেল › বিস্তারিত পোস্টঃ

এক ট্রান্সট্রমার মন ও অন্যান্য

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২





বাতিটা আচমকা জ্বলে ওঠে

আলোতে ভেসে যায় ল্যাম্পপোষ্টের চারপাশ

আঁধারের নিস্পন্দতায় এতোটাকাল ঢেকে ছিল যে কালো গহব্বর

আজ সে পেয়েছে দারুন গতি, মুহূর্তেই পেয়েছে ভাষা

তাইতো সময়ে অসময়ে ঘুরে ফিরে কাছে আসা।



জড়িয়ে দাড়াই

তবু যেন কিছুটা কৌণিক দূরত্ব রয়ে যায়

দ্বিধান্বিত হয় আসলে দুই কালের প্রনয়

চকিতেই বুঝতে পারি



শূণ্যতা পূরণ হয়নি

সেতো পূরণ হবার নয়।















এক ট্রান্সট্রমার মন..









আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠেনা কোন কৌতুহল

সন্ধান করা হয়না তাই ভিটেমাটি উপচানো

বকুল ফুলের মৌতাতের আদ্রতা

একদা কুয়াশা মাখানো আশ্বিনে নদীটিই ছিল একমাত্র গন্তব্য

আজ অসময়ে বড্ডো পাল উড়াতে ইচ্ছে হয়।



জানি-

জমেছে পলিমাটি, ভেসেছে ডুবোচর অনেক

নর্তকীমুদ্রায় প্রবাহিত হয়েছে সীমাহীন উজানে ঢল

ছিল পৌষ-নবান্নের সুখ শিকড় থেকে পাতায় পাতায়

সময় পরিক্রমায় ক্রমক্ষয়িঞ্চু সব

পোর্টেট অপেক্ষা আবদ্ধ হয়েছে শুধু ইজেল খাতায়।



ভেসে চলে..

এক পৌরাণিক ভিটেমাটি অথবা

এপিটাফে উৎকীর্ণ কোন অচেনা শিলালিপির সারমর্ম

তাই সুযোগে বুক ফুলোনো স্পার্টাকাস ছুরি বসায় যখন তখন

তবুও বিষন্নবেলার পূজোতে জমে ওঠে

এক ট্রান্সট্রমার মন।









****************

১৩ই মাঘ, ১৪১৯

মতিঝিল, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভাই অচাম হইছে।

ভালোলাগা রেখেগেলাম।

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

আশরাফুল কবীর রাসেল বলেছেন: #ধন্যবাদ আপনাকে স্নিগ্ধ শোভন..কবিতাটির প্রতি মুগ্ধতা ঝরানোর জন্য..ভালবাসা জানবেন।

#সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত, এ প্রত্যাশা।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

স্বপনবাজ বলেছেন: মুগ্ধপাঠ ! খুব ভালো লাগলো !~+ রাখেন !

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

আশরাফুল কবীর রাসেল বলেছেন: #অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্বপনবাজ..ভাল থাকবেন সবসময়।

#নিয়মিত প্রথম আলো ব্লগে সময় দেয়ার জন্য এ ব্লগে আসা হয়না, দেরীতে, অনেক দেরীতে মন্তব্যের উত্তর দেয়ার জন্য দু:খিত, ভালবাসা জানবেন।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

অড়বরই বলেছেন: জড়িয়ে দাঁড়াই /তবু যেন কিছুটা কৌণিক দূরত্ব রয়ে যায়। খুব ভাল লাগল। ঝর ঝরে ভাষা। আমার ব্লগে আসবেন। ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

আশরাফুল কবীর রাসেল বলেছেন: #অবশ্যই..কবিতাটি পড়ে মুগ্ধতা ঝরানোর জন্য গন্ধরাজ ফুলের শুভেচ্ছঅ আপনাকে, ভঅলবাসা জানবেন।

#ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা..

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্টে ভাল লাগা জানবেন।

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

আশরাফুল কবীর রাসেল বলেছেন: #শুভেচ্ছা আপনাকে আজ আমি কোথাও যাবোনা আপনাকে..কবিতা পড়ে ভাল লাগার অনুভূতি ব্যক্ত করার জন্য আন্তরিক ধন্যবাদ।

#ভাল থাকবেন সবসময়..নিয়মিত প্রথম আলো ব্লগে সময় দেয়ার জন্য এ ব্লগে আসা হয়না, দেরীতে, অনেক দেরীতে মন্তব্যের উত্তর দেয়ার জন্য দু:খিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.