| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মূলত কবিতা লেখালেখি করি বেশি, তবে পাশাপাশি কিছু গল্প লিখেছি।এছাড়া মাঝে মাঝে আমার ফেসবুক আইডিতে যেকোনো বিষয়ে মাঝে মধ্যে নিবন্ধ লিখে থাকি। অনার্স কমপ্লিট করেছি বি,জি,এম,ই,এ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি থেকে ২০১৩ সালে, এখন এম,বি,এ তেঁ ভর্তি হওয়ার চেষ্টায় আছি
আমি ভাবতেই পারিনি
ঐ হাত আর এই হাতে ধরে থাকবে না,
নিমিষেই সটাং করে ঐ হাত ঝাড়া মেরে দূর হবে
আমি ভাবতেই পারিনি।
আমি কল্পনাই করতে পারিনি
ঐ চোখে আর এই চোখের স্বপ্ন লালন করবে না,
রাতের আধারেই ঐ চোখ সব স্বপ্ন কবর দিয়ে দিবে
আমি কল্পনাই করতে পারিনি।
আমি বুঝতেই পারিনি
ঐ পা দু’টো আর এই পা দু’টোর সাথে তাল মিলাবে না,
নতুন পা দু’টোর সন্ধানে ঐ পা দু’টো হারিয়ে যাবে
আমি বুঝতেই পারিনি।
আমি বিশ্বাসই করতে পারিনি
ঐ বিশ্বাস এই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করবে,
ছলনার জালে ঐ বিশ্বাস আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবে
আমি বিশ্বাসই করতে পারিনি।
অসাড় দেহ নিয়ে দ্বিধাগ্রস্ত দিগন্তপানে
তাকিয়ে বসে আছি আমি এক হতভম্ব।
অশ্রু হাসান
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর কবিতা, কবি সাহেব।
পুত্তুম প্লাস