| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমাকে ভাল মানুষ ভাবতে চাই
তাই তো তোমার কথা আমার ভাবতে হয়
কিন্তু তুমি এমন ক্যানও
তুমি তো সব সময় আমাকে অস্বস্তিতে রাখ
যখন তুমি আমার চেয়ে নিম্ন
আমায় কর তখন হিংসে
আমার ক্ষতি করবে বলে
ডাকছ দেখি মিনসে
যখন তুমি আমার চেয়ে হাই
আমায় কেন ভাব তখন হেয়
তোমার ভাব সাব খুবই মজার লাগে
কারন খুঁজি আমি অবাক হয়ে
যখন তুমি আমার চেয়ে দুর্বল
অসুধ আমি খাওয়াই তোমায় তুলে
তুমি তবু আরও অনেক চাও
যেন হঠাত চেয়ে ফেলেছ ভুলে
যদি তুমি আমার চেয়ে মস্ত
সেটা আমায় জানাতে হও মত্ত
পারলে দুটো ঢুস ও আমায় দাও
আমি ভাবি সাহস তোমার কত্ত
জানি আমি সবই তোমার ভুল
ভুলের মাঝে হয়েছ মশগুল
তাইত শুধু অবাক হয়ে দেখি
কি কি করার আছে তোমার বাকি।
©somewhere in net ltd.