নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশিরের মতন জীবন যদি

ভূঁইফোড়

পথের সাথী খুঁজতে গিয়ে পথ হারিয়ে আছি বসে

ভূঁইফোড় › বিস্তারিত পোস্টঃ

আজ কাল পরশুর এই স্কুল!

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আজ কাল পরশুর এই স্কুল!



যতটা বেয়াড়া হয় সাগর কূলে

ততটা জীবন নয় একটি ভুলে

ফেলে আসা সকালের কাদামাটি সুখ

বিকালের ছাদে হাঁটা পাঁড়াগন্তুক;



যেভাবে সরলরেখা জ্যামিতির ফাঁদে

চিলেকোঠা চলে আসে আমাদের ছাদে।



উঠোনের রোদে বাঁধা একখানি গৎ

যতটা আপন ভাবি ততটাই সৎ

ছায়া যদি স্বপ্ন মায়া তবে ভুল

আজ কাল পরশুর এই স্কুল!



কিশোরী সিলেবাসে দিচ্ছ উঁকি?

এক্জামে একদম নেবেনা ঝুঁকি?



সময়ের জোৎস্না ফিকে যেন চাঁদে

যেভাবে সরলরেখা জ্যামিতির ফাঁদে।।



খড়িমাটি, স্লেটের পিরিতের ঝোঁকে

ভুলে যাস? একদিন ফুরাবে সে তোকে

যদু বাবুর পাঠশালায় এমন সব ভুল

ভাগের উত্তর হ্য় যোগের সমতুল।



পাটিগণিতের রেখে যাওয়া চিঠি

খামহীন ঘাসফুল রয় পিঠাপিঠি

উত্তরের অংক জানে স্বপ্নের খোঁজ

এই বৃত্তটা তবু আঁকি রোজ রোজ।



এভাবে সরলরেখা জ্যামিতির ফাঁদে

স্নেহের বাড়াবাড়ি মেঘেরা কাঁদে।।



পাখিটার নরম ডানায় তবু ফোটাবি হূল

উপড়ে নেওয়ার আনন্দ সত্যিই স্থূল!



যতটা সঠিক আমি, ততটাই ভুল

আজ কাল পরশুর এই স্কুল!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.