| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা জিনিয়াস
জন্ম: ৩ জুন, ১৯৯১\nনিজের দেয়া নাম: বোকা জিনিয়াস।\nযা ভালো লাগে: ভালো লাগে মানুষকে জ্বালাতে...:পি\nযা করা হয়: পড়ালেখার গন্ডি পেরুতে আরো ২ বছর লাগবে।( যদি পাশ করে যাই ঠিক মত)\nশিক্ষা প্রতিষ্ঠান: ভারসিটি। :(\nপ্রিয় খাবার: প্রিয় খাবার এর তালিকায় আছে- বকা, ঝাড়ি।\nঅবস্থান: ৪ তলার উপরে।(ছাদের নিচে) ঢাকা।\nবৈবাহিক স্ট্যাটাস: চেষ্টায় আছি পজিটিভ কিছু করার। [কিন্তু বাবা স্রেফ বলে দিয়েছেন, যতই চেষ্টা কর কোন লাভ নাই! :( ]\nসেক্স: অবশ্যই ছেলে (আইডি দেখলেই বুঝা যায়)\nপ্রিয় ব্যক্তিত্ব: হযরত মুহাম্মদ (সা:)\nভালো গুন: ফেসবুকের ষ্ট্যাটাস ভালো দেয়া। :পি\nখারাপ গুন: ইন্টারনেট ইউজ( ১৮ ঘন্টা টানা থাকতে পারি)\nপারিবারিক ষ্ট্যাটাস: নাই রে ভাই! :( কেউ দাম দেয় না।\nপ্রেম গত ষ্ট্যাটাস: কথাটা.....অপরিচত লাগলো!!\nনিজের সম্পর্কে কিছূ কথা: আমি যে কি জিনিষ! তা নিজেই এখনো আবিস্কার করতে পারি নাই! আপনাদের কি বলবো!!\nআমার সম্পর্কে ধৈর্য্য ধরে বিস্তর ধারনা লাভ করার জন্য আপনকে ধন্যবাদ।
১৯৭১ সালে আমাদের মা বোনদের ইজ্জত লুটেছিলো!! শুনেছি, বলেছি কিন্তু দেখিনি!!
কিন্তু বর্তমানের চলা ধর্ষন খেলার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী আমাদের মত হতভাগারা। পরপর কয়েকটি ধর্ষন ম্যাচ এর খবর শুনে আমি ছেলে এ কথা বলতে যদিও একটু লজ্জা লাগছে, তারপরও আরো লজ্জা লাগছে বলতে আমরা স্বাধীন দেশের নাগরিক! যে দেশকে স্বাধীন করতে দিতে হয়েছে কত মা-বোনের ইজ্জত! সেখানে স্বাধীন হওয়ার পর ও যদি দিতে হয় সেই একই মূল্য! তবে কি দরকার ছিলো এই স্বাধীনতার! আর তাই মনে হয় বলা হয় “স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন”।
সরকারের মতে, আইন শৃঙ্খলার অবস্থা চরম উন্নতি হয়েছে! কারন তারা এখন বিরোধী দলের নেতা কর্মীদের ধর-পাকড়ে ব্যস্ত! বিরোধী দল এর বিরুদ্ধে কঠোর অবস্থানই তাহলে আইন শৃঙ্খলার উন্নতি! এতো গুলো ধর্ষন এর ঘটনার পরও যদি গিয়ে আমাদের সরকারকে বলি আইন শৃঙ্খলার কি অবস্থা! উনারা পূর্বের রেকর্ড করা টেপ রেকর্ডার ছেড়ে দিবেন! যাতে বাজতে থাকবে, “আইন শৃঙ্খলা পূর্বের যে কোন সময়ের তুলনায় অনেক ভালো রয়েছে”!
মুখস্ত কথা বন্ধ করুন, সঠিক ব্যবস্থা নেয়ার চেষ্টা করুন। যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে নারীর অবস্থান দেখার মত, সেখানে নারীদের প্রতি এমন আচরন সহ্য করা হয় কিভাবে তা আমাদের সবার প্রশ্ন!
আর আপুদের বলছি, এখন ধর্ষন মৌসুম চলছে। পর্দা করেন তা বললে অনেকেই হয়তো আমার কমেন্ট বক্স গালীতে ভরে দিবেন, তাই সেরকম খারাপ অনুরোধ করে গালী খাওয়ার মত বিন্দু মাত্র ইচ্ছা ও আমার নেই। শুধু বলবো নিজেদের হেফাজত করুন।
আর পুরুষদের বলার কিছুই নেই, বিবেক দ্বারা নিজেকে চালনা করুন, চলার পথে কোন খারাপ কাজই আপনাকে ছুঁবে না।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
বোকা জিনিয়াস বলেছেন: ভালো বলছেন ভাইয়া।
২|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
বোকা জিনিয়াস বলেছেন: সহমত
৩|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
অনুপম অনুষঙ্গ বলেছেন: খুবই সুন্দর লেখা। শুভ কামনা আপনার জন্য
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
বোকা জিনিয়াস বলেছেন: ধন্যবাদ অনুপম ভাই ![]()
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্বের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।