| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকা জিনিয়াস
জন্ম: ৩ জুন, ১৯৯১\nনিজের দেয়া নাম: বোকা জিনিয়াস।\nযা ভালো লাগে: ভালো লাগে মানুষকে জ্বালাতে...:পি\nযা করা হয়: পড়ালেখার গন্ডি পেরুতে আরো ২ বছর লাগবে।( যদি পাশ করে যাই ঠিক মত)\nশিক্ষা প্রতিষ্ঠান: ভারসিটি। :(\nপ্রিয় খাবার: প্রিয় খাবার এর তালিকায় আছে- বকা, ঝাড়ি।\nঅবস্থান: ৪ তলার উপরে।(ছাদের নিচে) ঢাকা।\nবৈবাহিক স্ট্যাটাস: চেষ্টায় আছি পজিটিভ কিছু করার। [কিন্তু বাবা স্রেফ বলে দিয়েছেন, যতই চেষ্টা কর কোন লাভ নাই! :( ]\nসেক্স: অবশ্যই ছেলে (আইডি দেখলেই বুঝা যায়)\nপ্রিয় ব্যক্তিত্ব: হযরত মুহাম্মদ (সা:)\nভালো গুন: ফেসবুকের ষ্ট্যাটাস ভালো দেয়া। :পি\nখারাপ গুন: ইন্টারনেট ইউজ( ১৮ ঘন্টা টানা থাকতে পারি)\nপারিবারিক ষ্ট্যাটাস: নাই রে ভাই! :( কেউ দাম দেয় না।\nপ্রেম গত ষ্ট্যাটাস: কথাটা.....অপরিচত লাগলো!!\nনিজের সম্পর্কে কিছূ কথা: আমি যে কি জিনিষ! তা নিজেই এখনো আবিস্কার করতে পারি নাই! আপনাদের কি বলবো!!\nআমার সম্পর্কে ধৈর্য্য ধরে বিস্তর ধারনা লাভ করার জন্য আপনকে ধন্যবাদ।
ফাঁকা রাজপথ, দু'জন হাঁটছি।
পেছনে আমার চেয়ে বড় একটা গিটার, কাঁধে ঝুলছে।
এতো ফাঁকা রাস্তা ঢাকা শহরের সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ঠ। রাজপথ ফাঁকা থাকার কারনটাও জানা নেই!
আজ কি হরতাল! নাকি অবরোধ! হলেও হতে পারে, অনেকদিন হয় টিভি দেখা ছেড়ে দিয়েছি!
টিভি দেখতে বসলে টেনশন কাজ করে, কখন ব্রেকিং এ উঠে আগামী কাল হরতাল, বিল্ডিং ধ্বসে ২০০ জনের মৃত্যু, পুলিশের গুলিতে অমুকের মৃত্যু টাইপ খবর। এর চেয়ে খবর না দেখাই ভালো।
হরতাল হলেও প্রবলেম নেই পায়ে হেটে যাচ্ছি! হরতালে পায়ে হাঁটার উপর নিষেধাজ্ঞা এখন পর্যন্ত বিরোধী দল দেয় নি।
পার্শ্বের মেয়েটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেনো দেখেছি! হঠাৎ আমার সাথে হাটছে কেন!
কে জানে কি মতলব!
দু'জন হাঁটতে হাঁটতে একটা পার্কে গিয়ে বসলাম। মেয়েটা গান শুনতে চাইল গিটার বাজিয়ে গান শুনালাম। মেয়েটা হাত তালি দিয়ে বললো, just awsm!
আমি অবাক এতো সুন্দর গিটার বাজানো শিখলাম কবে!!
বৃষ্টি নেমেছে, উঠা দরকার। দু'জন আবার নেমে পড়লাম রাজপথে। মৃদু হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা লাগছে।
ঠান্ডা লেগে গলা ব্যথা ও শুরু হয়েছে! ব্যাথায় ঘুমটা ভেঙ্গে গেলো। রুমমেট গুলার দেখা যায় আক্কেল নেই বললেই চলে! বৃষ্টির মাঝে ফ্যান ফুল স্পীডে ছেড়ে রেখেছে! ল্যাপটপ চলছে, কোন একটা মুভির শেষ পর্যায়ে। নায়ক মারা যাচ্ছে! নায়িকা কাঁদছে...নায়িকাটাকে চেনা চেনা লাগছে।...আরে এই নায়িকটাই তো একটু আগে আমার সাথে ছিলো! নায়ক কি দেখে ফেলেছে! দেখতেও পারে, নাহয় ব্রীজ থেকেই বা লাফ দিবে কেন!
গায়ের উপর থাকা গিটারটা হাতে নিলাম, একি ১টা তার ছেড়া! কেন যে গিটার টা সাথে নিয়ে ঘুমোতে গেলাম।
স্বপ্নের সাথে বাস্তবের অনেক মিল খুজে পাচ্ছি! বন্ধের দিন, বাহিরে বৃষ্টি। জানালা দিয়ে দেখলাম রাস্তাঘাট ও বেশ ফাঁকা। শুধু নায়িকার সাথে হাটার বেপারটা ছিলো বাড়াবাড়ি।
এতো সুন্দর ঘুমটা ভাঙ্গাতে কষ্ট হচ্ছে।
গিটারের তার কোথায় পাওয়া যায় খোজ নেয়া দরকার.......হ্যালো গুরু.........। ![]()
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৮
আর.হক বলেছেন: স্বপ্ন দেখছিলাম