| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকে দূর থেকে দেখে একবার কাছ থেকে দেখার আশা জাগে
যার এক দ্বিতীয়বার ফিরে দেখা এক অসাধারন অনুভূতির সৃষ্টি করে
যাকে কোনো প্রজাপতি ছুলেও মনে এক ঈর্ষা জাগে
যাকে দেখতে দেখতে সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়
যার হাসি জীবনের সব দূঃখ ভুলিয়ে দেয়
যাকে বারবার ভালবাসতে ইচ্ছা হয়...মুহূর্তকে থামিয়ে দিতে ইচ্ছা হয়
যাকে বলা হবে, বলা হবে বলে বলা হয় না তাকে কতটুকু ভালবাসা হসই
তাকে অনেকের কখনই পাওয়া হয় না, কখনই না......
তবে তার জীবনে কেউ একজন আসে যার কাছে আপনি তার সব
সে তার সব সম্পর্ক ফেলে এসে সারা জীবন আপনার নামে লিখে দেয়
ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়ীটাকে সে পরের বাড়ি বানিয়ে দেয়
আপনার সুস্থতা তার দায়ীত্ব হয়ে পড়ে, আপনার অসুস্থা তার ব্যথা হয়ে দাঁড়ায়
জীবনের অনেক সুখ আপনার সুখের জন্য সে ত্যাগ করে
সে আপনার সন্তানকে গর্ভে ধারন করে, লালন করে...
সে হয়তো কখনই বলবে না আপনাকে সে কতটূকু ভালবাসে
বলাও হবে না
এই ভালবাসা প্রকাশ করার ভাষা পৃথিবীতে নেই
আপনার মৃত্যুর পর এই পৃথিবীতে একমাত্র সে-ই একা হবে
কিন্তু সে আপনারই রয়ে যাবে......
এবং তাকে ভালবাসাই হবে জীবনের সব অনুভূতিগুলোর সার্থকতা......
©somewhere in net ltd.