নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল মাহমুদ বাপ্পি

আল মাহমুদ বাপ্পি › বিস্তারিত পোস্টঃ

মরীচিকা

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫


অন্ধকার যেখানে, অমৃতের সন্ধ্যান পাই সেখানে
দুঃখের শিরে শহরেই তো সুখের অয়ন
দ্বার খুলেছি হৃষ্টচিত্তের, মনে মনে আঁকি তবু তাই
দুঃখেরই অবয়ব।

আকাশ কুসুম ভাবনার অস্তপারে ডুবে যায় সূর্য,
পূর্বের গাঢ় আধারেও জাগরণ করে বিচরণ
আজি হতে শতবর্ষ পরে কুয়াশার নৃত্যে
চিনতে চাইবো ঘর্মাক্ত মানুষের তৃষ্ণা
ভুলে যাব শুধু স্বর্গীয় বেদনা।

এ ভবপারে মরীচিকারেই বলি সুখ,
মরীচিকাতেই আঁকি ভাবনা
ভ্রমের মাঝেই অন্তত বাঁচুক আত্মা,
নয়তো প্রকাশিত হবেন কী করে স্বয়ং পরমাত্মা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.