নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কবিতার খাতা নিষ্ঠুর নিমর্মতা কথায় এবং কাজে পৃথিবী ও মঙ্গলগ্রহের ফারাক। মোটিভেট করতে আমি উত্তম সেনানায়ক।\n\nগল্পে মহীয়হীর স্থান নেই থাকলেও নির্জীব নিরন্তর। পথচলায় প্রতিনিয়তই শিখছি নতুন নতুন চরিত্র।

মুহাম্মদ মশিউর রহমান

মুহাম্মদ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার ভেতরে কেবল

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

আমার ভেতরে কেবল

মুহাম্মদ মশিউর রহমান

আমার ভেতরে কেবল-
একশ তিন কোটি বছর যাবৎ,
অশ্রুপাত হাহাকার ছ্যাকাঘাত,
তোমাতে পাইনি বলে-
ভেতরে অন্তঃসারশূন্য গদভ জীবন,
আমায় করে দেয় বিনষ্ট, ক্ষণে ক্ষণে ।

আমার ভেতরে কেবল-
কোন্দল খোঁড়া সবুজ মাটি,
উর্বর বলে করে দাবি;
হাজার স্বপ্নের পাখ-পাখালী,
তোমাতে বিদায়ে আজি-
অশ্রু নাহি বাঁধ মানি ।
তোমা বিনা মিথ্যা স্বপন,
সজ্জিত লজ্জিত বিজিত আপন ।

আমার ভেতরে কেবল-
ঝড়ে কয়লার কালবৈশাখী,
আমি মেলে হেরি দর্শিতে,
তোমা স্বপ্ন দিকপাল-
খুঁজিতে ব্যাধিব্যস্ত;
আমার সেই আধার বন,
চাই নীলচোখে স্বপ্নবোনা ।

আমার ভেতরে কেবল-
ভয় ভয় ভয়-আর ভয়,
একবার গিয়াছ চলে ভূল করে,
দ্বিতীয়বার গিয়াছ তুমি ভূল ধরে,
বারবার যাচ্ছ চলে পরে আসিবে বলে,
নয়ন রয়েছে দর্শন ছলে ।

আমার ভেতরে কেবল-
উপবিষ্ট আচ্ছাদন সামাল,
কত বার দিয়াছি তোমায়,
নিঃশর্তে মুক্ত করে;
তুমি যাওনি চলে কষ্ট,
আমায় আপন ছলে দিবে বলে ।
আমি সুখ খুঁজিনি তোমায় পাব,
আপন ঘরে আপন করে করে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

বলেছেন: প্রিয় কবির কবিতায় +++

২| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬

নজসু বলেছেন: ভালোবাসা বেশি হলে ভয় বেশি হয়।
হারানোর ভয়।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.