নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিজিবিজি হিজিবিজি

স্বাধীন দেশের রোবটিক নাগরিক

এ অলিন্দ

স্বাধীন দেশের রোবটিক নাগরিক !!!

এ অলিন্দ › বিস্তারিত পোস্টঃ

দেরীতে হলেও শাহবাগের আন্দোলনকে স্বাগত জানিয়েছে বিএনপি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

শাহবাগের প্রতিবাদী তরুণদের আন্দোলনকে স্বাগত জানিয়েছে বিএনপি। ক্ষমতায় গেলে মানবতাবিরোধী অপরাধের বিচার করার কথাও দিয়েছে দলটি। যুদ্ধাপরাধ বিচারের রায় নিয়ে শাহবাগে প্রতিবাদী তরুণদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে গতরাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপির তরফে আজ এক বিবৃতিতে বলা হয়, আমরা আশ্বস্ত করতে চাই- বিএনপি যদি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় দায়িত্বে আসে তাহলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে এবং অবশ্যই মানবতাবিরোধী অপরাধসহ সকল ধরনের অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করবে। পাশাপাশি জাতীয় ও মানবাধিকার ইস্যুগুলো আন্দোলনে যুক্ত করতে তরুণদের আহ্বানও জানিয়েছে দলটি। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এক সপ্তাহ ধরে বিপুল সংখ্যক তরুণ-তরুনী ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন। তাদের সমাবেশে অবশ্য আরও কিছু অতিরিক্ত বিষয় নিয়ে প্রস্তাব পাঠ করা হয়েছে। দেশের তরুণ প্রজন্ম জাতির বিভিন্ন সমস্যা সম্পর্কে আগ্রহী ও যৌক্তিক এবং কার্যকর অবস্থান নেবেন এটাই কাঙ্খিত। তাই তারুণ্যের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সূত্র

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

বোকামন বলেছেন:









আমি চরমভাবে আমার জন্মভূমি “বাংলাদেশের” পক্ষপাতিত্ব-কারী
তাই আমি শাহবাগ থেকে সোজা কথায় বলছি-
দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের কোন দল থাকতে পারে না
কোন দল রাজাকারদের দলীয় পরিচয় দিতে পারে না
রাজাকারের পরিচয় একটাই “তুই রাজাকার”
রাজাকারদের সহায়তাকারী ব্যক্তি-প্রতিষ্ঠান-দলের ( যেই হোক না কেন) বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই

বাংলার গন-মানুষের প্রাণের দাবী
ফাঁসি, ফাঁসি, রাজাকারদের ফাঁসি

(এর সাথে কোন, কিন্তু, যদি, তবে, আগে, পরে কিছু নাই)

জয় বাংলার জনতা
জয় বাংলা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

এ অলিন্দ বলেছেন: রাজাকারের কোন ধর্ম, বর্ন, দল বা গোষ্ঠি নেই, এদের পরিচয় একটাই "রাজাকার"

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

অজানাবন্ধু বলেছেন: রাজাকারের পরিচয় একটাই “তুই রাজাকার”
রাজাকারদের সহায়তাকারী ব্যক্তি-প্রতিষ্ঠান-দলের ( যেই হোক না কেন) বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই

বাংলার গন-মানুষের প্রাণের দাবী
ফাঁসি, ফাঁসি, রাজাকারদের ফাঁসি
জয় বাংলা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

এ অলিন্দ বলেছেন: সঠিক ও কঠিন আইনি ব্যবস্থা চাই। যাতে করে বাংলাদেশর নবপ্রজন্ম থাকে নিরাপদে।
ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, সারা বাংলার সব রাজাকারদের ফাঁসি চাই।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

এ অলিন্দ বলেছেন: :)

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

এই আমি সেই আমি বলেছেন: ম্যাডাম যে সিলেটে নাম ধরে বললেন গো আজম, নিজামি যুদ্ব অপরাধী নয় সেটার কি করলেন । আর বাচ্চু রাজাকার এবং কাদের মোল্লার রায়ের তো এখন পর্যন্ত বিনপির কোন প্রতিক্রিয়া পেলাম না । এই রায়ের ব্যপারে হাসি ও দিল না ,কাশিও দিল না ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

এ অলিন্দ বলেছেন: ম্যাডাম বললেন গো আজম, নিজামি যুদ্ব অপরাধী নয় ....
তাতো বলেননি রাজাকার নয়...
কথার মারপ্যাচ রয়েই গেল.... শুধু আপেক্ষার পালা...

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

অশ্রুহীন মন বলেছেন: ভুতের মুখে রাম রাম..................

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

এ অলিন্দ বলেছেন: এইতো সবে শুরু প্রথম প্রথম রাম নাম তার পর রাজাকার.. অত:পর শুরু হবে..
অ থেকে শুরু করে যত অক্ষরের নামের আদ্যক্ষর আছে সবগুলো দিয়ে যে যে বাক্য হয়..
চলতে থাকবে স্লোগান...
'ক' তে কাদের মোল্লা তুই রাজাকার.।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আমি ব্লগার হইছি! বলেছেন: বোকামন এর কমেন্টের পর আমার আর কোন কথা নেই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

এ অলিন্দ বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.