নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের অধীন । বাংলাস্থানের পুলিশ’কে এখন একটি নোবেল দেওয়া যায় । সুদী মহাজন এতে ভুমিকা রাখতে পারে।জজ মিয়া নাটকের চিত্রনাট্য তৈরি করে একেবারে বিচারও করে ফেলেছিলে প্রায়। এক এগারো এসে বাগরা দেওয়াতে সব লন্ডভন্ড হয়ে যায়।

রংপুরে ৪ খু//নে অভিযুক্ত সিদ্ধার্থের বাবার সাক্ষাৎকার এটা। পুলিশ যখন সিদ্ধার্থকে খুঁজতে বাসায় যায় তখন সিদ্ধার্থ তার কাকার বাসায় ঘুমাচ্ছিলো। অতঃপর পুলিশ ফোর্স করলে তার বাবা নিজে পুলিশের সাথে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে। একবার ভেবে দেখেন কেউ এমন একটা নৃশং'স হ*ত্যাকাণ্ড ঘটিয়ে— কোথাও না পালিয়ে নিজ বাসায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে!! এটা কি কোনোভাবেই সম্ভব? এছাড়া তার বাবা-মা দুজনই বলছে তাদের ছেলে কোনো ধরনের নেশার সাথে জড়িত না। এমনকি এটা দরকার হলে আশপাশের সবাইকে জিজ্ঞেস করে দেখতে বলেন। এই ঘটনা কি সত্যি মনে হয় কিনা! এমন প্রশ্নের জবাবে তার বাবা বলেন, "এখানে তো আমার করনীয় কিছু নাই৷ পুলিশ যা বলবে সেটাই সঠিক"

মুচলেকা দিয়ে ক্ষমতায় বসা পরাধীন বিএনপি সরকার এর বিরুদ্ধে অতীতে ও রাষ্ট্রীয়ভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে 'জজ মিয়া নাটক' মঞ্চস্থ করার নজির রয়েছে। তবে কি সেরকমই কিছু লুকাতে এই নাটক সাজাচ্ছে!? কেননা অনেকেই চাঁদাবাজি সংক্রান্ত একটা বিষয় আছে বলে জানিয়েছেন, কিন্তু পুলিশ এই বিষয় নিয়ে একটা টু শব্দও করেনি; এখানে সত্য কি? সেটা আজ না হলেও— অদূর ভবিষ্যতে অবশ্যই সামনে আসবে।

বিএনপির চাঁদাবাজির রানিং ফাইল নাকি সাজানো নাটকের নতুন চিত্রনাট্য?

রংপুরে চাঁদাবাজির টাকা দিতে অস্বীকৃতি জানানোয় একটি পুরো শিক্ষক পরিবারকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। অথচ অপরাধ আড়াল করতে এবং আসল অপরাধীদের বাঁচাতে বিএনপি প্রশাসন অত্যন্ত তড়িঘড়ি করে সাজানো হলো 'মাদকসেবীদের কাণ্ড' নামের সস্তা ও পুরনো এক নাটকের গল্প!

কিন্তু নাটকের মাস্টারমাইন্ডরা হয়তো ভুলে গিয়েছিল, সত্য কখনো ঢাকা থাকে না। গতরাতে তদন্তকারী পুলিশ কর্মকর্তার গায়ে থাকা পোশাক আজ গ্রেপ্তারকৃত আসামির গায়ে—এ কি কেবলই 'কাকতালীয়' ভুল, নাকি পুরো রাজনৈতিক ছত্রছায়ায় সাজানো নাটকের সবচেয়ে বড় গলদ?

যখন বিচারব্যবস্থা এবং প্রশাসন রাজনৈতিক লেজুড়বৃত্তিতে ব্যস্ত থাকে, তখন রক্ষকই ভক্ষকের রূপ নেয়। চাঁদাবাজ সন্ত্রাসীদের বাঁচাতেই কি এই স্ক্রিপ্ট সাজানো হলো? রক্ত দিয়ে লেখা এই সত্য গোপন করার চেষ্টা ধামাচাপা পড়বে না। বিএনপির এই প্রশাসনিক প্রহসন আর রাজনৈতিক নাটক বন্ধ করে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও মূল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে!

কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের ইতিহাসে বিএনপি কখনও ন‍্যায় বিচারে বিশ্বাসী নয় । তারা নাটকের পর নাটক সাজিয়ে পুরো সত্য’কে গোয়েবলসের কায়দায় নতুন রূপ দেয় । তাদের ইতিহাস হলো ইনডেমনিটি দেওয়ার ইতিহাস । এমনকি তাদের নেতা, জিয়াউর রহমান “ হত্যাকাণ্ডের বিচার করতেও অপারগ ‼️

উপসংহারে এখন শুধু এটুকুই বলতে পারি । জজ মিয়া নাটকের আরেকটা সিক‍্যুয়াল হয়তো দেখতে পাবো । যদি না স্বল্প সময়ের ব্যবধানে তাদের পতন ঘটে । যদি তা না হয় তাহলে ২০০১ -থে ২০০৬-এর অপশাসনের রেকর্ড ভেঙে যাবে । তারেক জিয়া মনে হয় সেই পথেই হাঁটছে ......

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:২৬

কলাবাগান১ বলেছেন: আগে দেখতাম ঘটা করে সায়েন্টিফিক সেমিনার হত...বক্তারা শক্ত বৈজ্ঞানিক পরীক্ষা নিয়ে লেকচার দিত..এখন দেখি সেই আদলে জিহাদ/শরিয়াহ নিয়ে সেমিনার/সিম্পোজিয়াম.. বাহ.. বাংলাদেশ...

তবে যে শার্ট নিয়ে এত কন্ট্রোভার্সি, আমার মনে হচ্ছে দুই ছবিতেই সেইম লোক, তাই সেইম সার্ট দেখা যাচ্ছে। পুলিশকে বলতে হবে, তারা কি আসামীকে নিয়ে ঘটনাস্হলে গিয়েছিল কিনা

২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪

ক্লোন রাফা বলেছেন: ছবির ভিত্তিতে আমারও মনে হয়েছে একই ব‍্যাক্তি।পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে , সেখানে সাধারণ মানুষ পুরোপুরি অসহায় হয়ে গেছে!

২| ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২১

আলামিন১০৪ বলেছেন: স্বজাতি ধরা পড়ছে বলে জ্বলে?
লেন্জা বের হয়ে গেছে, দাদা!!!

৩| ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: চেষ্টা করে যান ... :)

২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৫৫

ক্লোন রাফা বলেছেন: কি চেষ্টা করবো! শার্লক হোমস হওয়ার , নাকি আপনার মতো অটিস্টিক চরিত্রের মানুষ হওয়ার⁉️

উপরে দেখেন ১৯৭২ সাল থেকে কাঁঠাল পাতা ভক্ষণকারিরা , সেই যে বাঁশের কেল্লার প্রেসক্রাইব করা ম‍্যা ম‍্যা শুরু করেছে। তা আজ পর্যন্ত একই স্টেজে রয়েছে । এত লাথ্থি উষ্ঠা খাওয়ার পরেও বেহেস্তের টিকিট বিক্রি করেই যাচ্ছে । সকল পোষ্টে একই ম‍্যাতকার।

৪| ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:২৫

নতুন বলেছেন: বিএনপির চাঁদাবাজির রানিং ফাইল নাকি সাজানো নাটকের নতুন চিত্রনাট্য?

রংপুরে চাঁদাবাজির টাকা দিতে অস্বীকৃতি জানানোয় একটি পুরো শিক্ষক পরিবারকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। অথচ অপরাধ আড়াল করতে এবং আসল অপরাধীদের বাঁচাতে বিএনপি প্রশাসন অত্যন্ত তড়িঘড়ি করে সাজানো হলো 'মাদকসেবীদের কাণ্ড' নামের সস্তা ও পুরনো এক নাটকের গল্প!


চাদাবাজীর কারনে এটা হয়েছে তার কোন প্রমান আপনার কাছে আছে? না কি আপনার কল্পনা?

পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, তাদের বর্ননা অনুযায়ী ঘটনা এটাই হতে পারে।

আমলীগের কি দরকার? দোষী গ্রেপ্তার হোক না কি জামাত/বিএনপির নেতারা এটা করেছে সেটা বলুক।

৫| ২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: পুলিশ চাইলে দিনকে রাত করতে পারে। রাতকে দিন।
তবে পুলিশ নিজের ইচ্ছায় কিছু করে না।

২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:১৮

ক্লোন রাফা বলেছেন: পুলিশের ঘারে কতটা মাথা আছে যে সঠিক তদন্ত করবে! নিজেদের জাত ভাইয়ের হত‍্যার বিচার চাইতে পারেনা যে পুলিশ । সেই পুলিশ যে অন‍্যের নির্দেশ ছাড়া মল ত‍্যাগ করতেও যায়না। সেই পুলিশ কি পুলিশ আছে?

৬| ২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫৩

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: শোনা যায় রংপুরে ক্ষমতায় থাকা জামায়াতিরা নাকি হিন্ধু ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিনিময়ে নাকি জিজিয়া কর আদায় করে আসছে।

তাই নিয়ে নাকি সৃষ্ট বিরোধে এই নৃশংস ঘটনা ঘটেছে।

২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১২:২১

ক্লোন রাফা বলেছেন: জামাত , শিবিরের দ্বারা কোনো কিছু অসম্ভব না ।তাদের প্রকাশ্যে এবং গোপনে দুই রকম চেহারা ॥ যা সুস্পষ্ট মোনাফেকের চিহ্ন ॥

৭| ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৫

নতুন বলেছেন: সকল আয়ামীলীগের ভক্তদের কাছে জিঙ্গাসা।

আপনাদের মতে আসলে কে খুনি? কি মোটিভ? কি কি তথ্য ( গুজব না ) আপনাদের কাছে আছে?



২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১২:১২

ক্লোন রাফা বলেছেন: আপনার মানসিক চিকিৎসা দরকার। এলাকায় সরজমিনে কথা বলে , এবং হত‍্যার ধরনে এটা অনুমান করা যায়।কিছুতেই দু’জন মাদকাসক্ত ব্যক্তির পক্ষে এত নিখুঁতভাবে খুন করা প্রায় অসম্ভব ।
প্রথমত এটা পরিষ্কার পরিকল্পিত হত্যাকাণ্ড বুঝতে শার্লক হোমস হোতে হয়না। ২য়ত কিছু প্রাক্তন অভিজ্ঞতা সম্পন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশ্লেষণের ভিত্তিতে বুঝতে পারা গেছে। এটা ট্রেনিং প্রাপ্ত জঙ্গি সদস্যদের কাজও হোতে পারে ।

বিএনপির অঙ্গসংগঠনের এখন দেশব্যাপী এরকম হত‍্যাকান্ড র‍্যান্ডম চলছে। ঘর বাড়ি লুটপাট/ চাঁদা না পেয়ে মারধরের ভিডিও ক্লিপে সোস্যাল মিডিয়া সয়লাব। প্রতিদিন কোথাও না কোথাও হত্যা করে চলছে!

পুলিশের এরকম অগ্রিম বয়ান পুর্বেও ছিলো । যা কোনো ভাবেই সঠিক তদন্তে সাহায্য করেনি । বিএনপি এই পর্যন্ত কোনও রাজনৈতিক হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত বা বিচার করার রেকর্ড নেই ।

সেই আহসান উল্লাহ মাস্টার , কিবরিয়া সাহেব,মমতাজ, জাহাঙ্গীর, হাজার হাজার । একটিরও তদন্ত কিংবা বিচার করেনি। তারা বাংলা ভাইয়ের কথা বলে ! অথচ বাংলা ভাইকে ধরেছিলো এক এগারোর সরকার!তাদের বয়ানে সবই মিডিয়ার সৃষ্টি । যে সরকার থাকুক সঠিক অনুসন্ধানের মাধ্যমে ন‍্যায় বিচার হোক। সেটা যদি আওয়ামীলীগের কেউ করে তাহলেও।

৮| ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৪৯

নিমো বলেছেন: জনৈক ইউনূসের দালাল বিশাল চিন্তাবিদের (যদিও চিন্তা করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়া হা!হা) মন্তব্য পড়ে ভাবি নিজস্ব বুদ্ধিমত্তা হারালেই বুঝি এমন মগজহীন মন্তব্য করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা আসায় লাভ হয়েছে ম্যাকিয়াভেলি না পড়েই উদ্ধৃত করা যায়, অমুকের উক্তি কপি পেস্ট করেই বিরাট চিন্তাবিদ। এই আবালগুলোকেও নো-বেল দেয়া দরকার।

২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:১৩

ক্লোন রাফা বলেছেন: নব কুমারের কথা বলছেন’তো ! মহাজ্ঞানী ভাবা উনার ডিএনের মধ্যে‍্য ইনজেক্ট করা হয়েছে । তাই সব সাইন্টিফিক চিন্তা ভাবনা মাথায় গিজগিজ করছে ।
কতজন নোবেলজয়ী নিকৃষ্ট কাজ করে জেলখানায় পচে মরতেছে এই পরিসংখ্যান তার জানা নেই । আমাদের মহাজনকে যে টেলিনর ভাগ বোটোয়ারার নোবেল কিনে দিয়েছে তাদের পারপাস সার্ভ করার জন্য । এই নিউজটা হয়তো উনে দেখেননি!

যে লোক একটা দেশের মেরুদন্ড ভেঙে আজকের পর্যায়ে নিয়ে এসেছে । এক হাজারের বেশি নিস্পাপ শিশুর মৃত্যুর জন্য দায়ী । বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, রিসেট বার্টন টিপে ডিলিট করে দিতে চায় । তাকে নাকি সন্মান দিয়ে কথা বলতে হবে‼️ এর চেয়ে নির্লজ্জ দালালি আর কেউ করতে পারে কি!

৯| ২৫ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার মানসিক চিকিৎসা দরকার। এলাকায় সরজমিনে কথা বলে , এবং হত‍্যার ধরনে এটা অনুমান করা যায়।কিছুতেই দু’জন মাদকাসক্ত ব্যক্তির পক্ষে এত নিখুঁতভাবে খুন করা প্রায় অসম্ভব ।
প্রথমত এটা পরিষ্কার পরিকল্পিত হত্যাকাণ্ড বুঝতে শার্লক হোমস হোতে হয়না। ২য়ত কিছু প্রাক্তন অভিজ্ঞতা সম্পন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশ্লেষণের ভিত্তিতে বুঝতে পারা গেছে। এটা ট্রেনিং প্রাপ্ত জঙ্গি সদস্যদের কাজও হোতে পারে ।


B-) ভাই অবশ্যই ড: ইউনুসের এতো নাম, অর্জন দেখে আপনার ভালো লাগবেনা। জেলাসী থেকেই এইসব বক্তব্য করছেন সেটা আমরা বুঝতে পারি।

অবশ্যই হামের টিকা সহ সকল ভুল সিদ্ধাতের জন্য দায়ীদের বিচার করা উচিত।

উনি দেবতা না, ভুল বলতেই পারে, অবশ্যই তার সেই ভুল বলা বা সিদ্ধানতের প্রতিবার করা উচিত।

কিন্তু ড: ইউনুসের উপরে আপনার ব্যক্তিগত ঘৃনার কারন বুঝতে পারিনাই।

সম্ভবত সেটা যদি আপনার আপা নোবেল পাইনাই সেখান থেকে শুরু হয়েছে। কারন উনার সাথে তো আপনার ব্যক্তিগত সত্রুতা নাই যে এমন ঘৃন্যা পোশন করছেন।

আর সেটা যদি হইয়া থাকে তবে তাদের জন্য জ্ঞানীরা কি বলে গেছেন সেটা খুজতে গিয়া এইটা পাইলাম। দেখেন মেলে কিনা।

"Any fool can criticize, condemn, and complain — and most fools do." — Dale Carnegie

২৫ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১৩

ক্লোন রাফা বলেছেন: আপনি অন‍্যদের বলেন দলকানা সমর্থক। অথচ আপনি নিজেই একজন দেশদ্রোহীর দালাল। বর্তমানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য সুদী মহাজনকে ঘৃণা করা। আমেরিকার সাথে যে দাসখত দিয়ে বাংলাদেশকে আমেরিকার ৫১তম রাজ্য করে গেছেন। যে লোক সজ্ঞানে বাংলাদেশের স্বাধীনতা অর্জন,সংগ্রামের ইতিহাসকে রিসেট বাটন দিয়ে ডিলিট করতে চায়। সেই বিদেশি এজেন্ট কখনো বাঙালি হতে পারে না। বাংলাদেশের নাগরিকই না সে।

আধা নোবেল জয় কারো অর্জনের সার্টিফিকেট হোতে পারেনা। এটা আর দশটা পুরস্কারের মত শুধুই একটি পুরস্কার। পশ্চিম বিশ্ব আর আমেরিকা এগুলো দিয়ে তাদের ভৃত্য তৈরি করে। মালালা , সুকি এরাও ইউনুসের চেয়ে বেশি এককভাবে নোবেল পেয়েছে। তাদের যোগ্যতা কি ⁉️

আর কত নগ্নভাবে একজন খুনির দালালি করবেন⁉️

১০| ২৫ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৫

নিমো বলেছেন: ক্লোন রাফা বলেছেন: এর চেয়ে নির্লজ্জ দালালি আর কেউ করতে পারে কি!
না পারে না। এদের মত নির্লজ্জরা আছে বলেইতো কঙ্গো, ভিয়েতনাম মানুষ নিপীড়নের শিজারচহয়। ভেনেজুয়েলা, কিউবা হয়। ইউরোপ বুঝতে পারছে, কিন্তু মধ্যপ্রাচ্যের দালালদের মতই এসব দেশে থাকা আবালরা বুঝতে পারছে না।

১১| ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৮

নতুন বলেছেন: নিমো বলেছেন: জনৈক ইউনূসের দালাল বিশাল চিন্তাবিদের (যদিও চিন্তা করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়া হা!হা) মন্তব্য পড়ে ভাবি নিজস্ব বুদ্ধিমত্তা হারালেই বুঝি এমন মগজহীন মন্তব্য করা সম্ভব।

নিমো ভাই বর্তমানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টের যুগ, তাই অবশ্যই সবাইকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিখতে হবে।

আপনিও শিখবেন একটা সময়।

যখন কম্পিউটার আইছিলো কিছু মানুষ এটারও বিরোধিতা করছিলো। আপনিও কম্পিউটার শিখেছেন সেটার জন্য ভালো ভালগছে। আশা করি আপনিও এআইয়ের ব্যবহার শিখে যাবেন আস্তে আস্তে। :P

১২| ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪২

মাথা পাগলা বলেছেন: ঘটনার পেছনে সরকারি দলের লোকের হাত থাকতে পারে। সেজন্য এতো নাটক হচ্ছে।

২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০

ক্লোন রাফা বলেছেন: যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় । কিছু না কিছু আইন’তো প্রয়োগ করতে হবে। একেবারে চোখ বুঝে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
বিএনপি-জামায়াতের অন্ধ ভক্তরা আওয়ামী লীগের কর্মীদের সমালোচনা করতো সবাই নাকি দলকানা! অথচ এরকম একটা ঘটনার জন্য’ও সাফাই গায় নাই। একমাত্র অসুস্থ মানসিকতার লোক এরকম বিভৎস ঘটনার সমর্থনে কথা বলে।

তাদের অজ্ঞতা ও অজুহাত দেখলে আমি হতবাক হয়ে যাই। তাদের কাছে মনে হয় শেখ হাসিনার সময় দেশে কোনো সমস্যাই ছিলেনা! মনে হয় বেহ্স্তের অবস্থা বিরাজ করছিলো, ধন সম্পদ ও প্রাচুর্যে ভরপুর ছিলো। মনে হয় শেখ হাসিনাকে কোনো সমস্যা মোকাবেলা করতে হয় নাই!

এই পৃথিবীতে যারা এখন বেঁচে আছেন। তারা কি কখনো যুদ্ধ ছাড়া পৃথিবী দেখেছেন? আমার ধারনা একজন মানুষও নাই । পৃথিবীর কোনো না কোনো প্রান্তে যুদ্ধ লেগেই ছিলো! কারন পৃথিবী নিয়ন্ত্রন করছে , যুদ্ধবাজ দেশ বা জনগোষ্ঠী।আমার জিবনে দেখা সবচেয়ে বড় বিপদ “করোনাকালে”ও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে ছিল। এমনকি অর্থনীতির চাকাও সচল ছিলো।
আমার মনে হয় , জামাত, শিবির আর বিএনপির সমর্থকরা এই পৃথিবীর সবচেয়ে বিড়ল জাতীয় প্রাণী ‼️

১৩| ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৬ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

ক্লোন রাফা বলেছেন: কে হে তুমি গল্পকার?
লুৎফর রহমান রিটন

গণপতির ফুল ফ্যামিলির
হত্যাকাণ্ডে কাহারা?
রাষ্ট্র কেনো বসাতে চায়
সাম্প্রদায়িক পাহারা?

প্রিন্ট মিডিয়া এবং টিভির
সাংবাদিকদের আনিয়ে
পুলিশ যখন কনফিডেন্টলি
গল্প বলে বানিয়ে--
তখন আমি ভাবতে থাকি
পুলিশ তো নয় গল্পকার,
তাহলে এ কার রচনা? কে
লিখেছেন? গল্প কার?

কে লিখেছে? কে লেখে ভাই
অদ্ভুতুড়ে কাহিনি?
একক লেখক? নাকি আছে
কোনো লেখক বাহিনি?

আপনি জানেন? তুই কি জানিস?
কারণ জানো তুমি তার?
কে কাহাকে বাঁচাইতেছে?
কে খাইতেছে ভূমি তার? ....

অটোয়া ২৪ আগস্ট ২০২৬

১৪| ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০৯

নিমো বলেছেন: @নতুন, আমার এসব শিখতে হবে না। আপবি যে দুই পয়সার কৃত্রিম বুদ্ধিমত্তা শিখছেন, ওগুলে আমি বানাই। আশা করি আগামীতে একটু লেখাপড়াশোনা করে মন্তব্য করবেন।

১৫| ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ৯:১৬

নতুন বলেছেন: নিমো বলেছেন: @নতুন, আমার এসব শিখতে হবে না। আপবি যে দুই পয়সার কৃত্রিম বুদ্ধিমত্তা শিখছেন, ওগুলে আমি বানাই। আশা করি আগামীতে একটু লেখাপড়াশোনা করে মন্তব্য করবেন।


আপনি যেহেতু বানান তাইলে আপনি তো শিখেই গেছেন। ;)

ভাই বয়স হয়ে গেছে তাই এখন লেখাপড়াশোনা করতে ভালো লাগে না। :((

১৬| ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ৯:২৫

নিমো বলেছেন: আপনি যেহেতু বানান তাইলে আপনি তো শিখেই গেছেন। ;)
রাজীব নূরের মত অপ্রয়োজনীয় মন্তব্য করে সংখ্যাধিক্য নাই বা করলেন। :-P

ভাই বয়স হয়ে গেছে তাই এখন লেখাপড়াশোনা করতে ভালো লাগে না। :((
কিন্তু ছেলেমানুষি করতে ভালো লাগে, তাইতো। হা!হা! =p~

১৭| ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জজ বাবাজি নাটক

নতুন পর্ব।

২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১:৩০

ক্লোন রাফা বলেছেন: ২০০১-থেকে ২০০৬ এই লিগ‍্যাসি থেকে বেরিয়ে আসতে পারে নাই বিএনপ/জামাত!!আপনি পররাষ্ট্রনীতি লক্ষ্য করলে আরো স্পষ্ট বুঝতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.