| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিটিআরসি , ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের তাদের স্পীড ৭৫% কমিয়ে দিতে বলেছে। তথ্য প্রযুক্তির এই যুগে, এ অন্যায়, এটা প্রযুক্তিগত উন্নয়নের রাস্তা অঘোষিতভাবে বন্ধ করার নামান্তর। কিছু তথাকথিত অর্থ এ স্বার্থ লোলুপ,অবাস্তববাদী বিশেষজ্ঞের বিশেষ অজ্ঞতার পরিচয়ের বহি:প্রকাশ। আমার ধারনা অনলাইন বেইজ সার্ভিসগুলোর সাথেতো আর দুই-নাম্বারি করা কষ্ট হয়ে যাচ্ছে, হয়তোবা সেই পরিমান পর্যাপ্ত জ্ঞান ঐ সব হর্তকর্তাদের নাই, যেহেতু এটা থেকে উপড়ির ব্যবস্থা করা কষ্ট হয়ে যাচ্ছে, তাই সরাসরি বন্ধ না করে ওটার গলায় ফাস দিয়ে দেয়া হল।
ভিওআইপির দোহাই দিয়ে এই হটকারী সিদ্বান্ত সাধারন জনতার উপর জোর করে চাপিয়ে দেয়া সিদ্বান্ত আমরা মানি না। আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। বর্তমানে বাংলাদেশে বিশাল এক জনগোষ্ঠী ফ্রী-ল্যান্সিং এর কাজ করে থাকেন। যার ফলে, প্রচুর বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স আাকারে এই দেশে আসে। এখনতো সেটাও বন্ধ হওয়ার পথে।
এতবড় একটা জন স্বার্থবিরোধী সিন্দান্ত নেয়া থেকে দয়াকরে বিরত থাকুন।
দয়া করে মশার ভয়ে মশারী পুড়বেন না।
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
এ অলিন্দ বলেছেন: জনহীতকর না হয়ে জন স্বার্থবিরোধী হতে পারে,
ধন্যবাদ বিপুল কুমার বিশ্বাস ।
২|
১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০৪
নতুন বলেছেন: সরকার আর কতটা ডিজিটাল হলে পাবলিক এদের ভন্ডামী বুঝতে পারবে?
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
এ অলিন্দ বলেছেন: সময় এলেই টের পাবে, পাবলিক কি জিনিস..
৩|
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
টাইম কম বলেছেন: এইডা কুন কথা ?? ভিওআইপি বৈধ করলেই সমস্যা কৈ ??
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
এ অলিন্দ বলেছেন: অনেক সমস্যা. যে গুলান শুধু সব রাজনৈতিক দলের বিজ্ঞরা আর বুড়া বুড়া আমলারা ভালো জানেন ও বুঝেন, সাধারন জনগনতো খুব বোকা তাই তারা এইসব বড় বড় ব্যাপার বুঝবে না।
৪|
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
শিব্বির আহমেদ বলেছেন: ভিওআইপি ব্যাবসা করার জন্য সরকারী চামচাদের আরও ব্যান্ডউইথ দরকার তাই , এই ব্যাবস্থা ।
ব্যাক্তিগত মতামত ।
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এ অলিন্দ বলেছেন: তাও হতে পারে... রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি........ ![]()
৫|
১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪০
ল্যাটিচুড বলেছেন: ভালোতো - ভালো না ?
ইন্টারনেট স্পিড পাইলেই, সরকারের সমালোচনা .....
স্পিড কি বাংলালিংক দামে পাইছস ......
অহন বোঝ
১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৫
এ অলিন্দ বলেছেন: দারুন বলেছেন...। লেও ঠেলা ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৮
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: এতবড় একটা জনহীতকর সিন্দান্ত নেয়া থেকে দয়াকরে বিরত থাকুন।
দয়া করে মশার ভয়ে মশারী পুড়বেন না।
জনহীতকর না হয়ে দেশের জন্য ক্ষতিকর হবে ।
তবে তাদের জন্য হিতকর অবশ্যই কারন তারা নিজেরা লাভবান হবে ।