| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী জিসান
দেখলে ভাবেন যা-তা, করবেন হায়রে! আমি কিন্তু সাচ্চা, আপনার চিন্তার বাইরে
আপনি খুঁজতে থাকুন!
আপনাকে মহান স্রষ্টা কি কি প্রতিভা-গুণ দিয়েছেন?
ধীরে ধীরে সবগুলোকে কাজে লাগান। একসাথে সব গুলিয়ে ফেলবেন না আবার!
প্রত্যেকটাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নিন।
সে আলোকেই নিজের প্রতিভার সঠিক ও উত্তমভাবে বিকাশ ঘটান।
স্রষ্টার দেয়া গুণগুলো নিয়ে বসে বসে আঙ্গুল চুষবেন না!
.
আমার মতে, যেটা পারেন না কিংবা যেটাতে আপনার কোনো আগ্রহ নেই সেটাতে বৃথা সময় নষ্ট না করাই ভালো!
যেটা করতে ভালো লাগে ও আপনি করতে পারেন সেটাকে ঘিরেই উত্তম কিছু করার চেষ্টা করুন।
কে-কি বললো না বললো? এগুলো নিয়ে মোটেই মাথা ঘামাবেন না!
আপনি ভালো (বিবেকের জিজ্ঞাসায়) কিছু করলে সেটাতেই লেগে থাকুন!
.
স্রষ্টার দেয়া প্রতিভা নষ্ট করার কোনো মানে হয় না।
আর হ্যাঁ, আমার মতো আলসেমি করবেন না প্লীজ! মাঝে মাঝে যেটা আমাকে আটকে ফেলে! আলসেমি মারাত্মক বাজে একটা জিনিস!
আমি চেষ্টা করছি আলসেমীকে একেবারেই ঝেঁড়ে ফেলতে। আমার জন্য তাই পারলে দোয়া করবেন।
.
আলসেমি ঝেঁড়ে প্রভুর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজই কাজে লেগে যান!! সাফল্য আপনার পায়ের নিচে এসে আপনার পদচুম্বন করবেই করবে ইন শা আল্লাহ!!!
▬
১৪ই এপ্রিল, ২০১৭ ঈসায়ী
বেলা- ১২:২০টা
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯
বাংলাদেশী জিসান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ ধন্যবাদ ভাই।
২|
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
অসাধারণ, অনন্য, অনুপ্রেরণার উৎস; আপনি যদি কলা খেতে চান, উহার ছোবলা সরাণোর জন্য লোক ডাকতে হয়?
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬
বাংলাদেশী জিসান বলেছেন: সেটাই ভাই!!
আপনিও অসাধারণ-চমৎকার একটা উপমা দিয়েছেন!
আপনার এমন মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ ধন্যবাদ ভাই।
৩|
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১১
অপেক্ষিত বলেছেন: অসাধারণ!
৪|
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৬
বাংলাদেশী জিসান বলেছেন: @অপেক্ষিত ভাই,
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা জানাই।
৫|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অদ্য আমার সমস্যা হচ্ছে, ১৬ বছর থেকে লেখালেখিতে আছি। লেখালেখির কারণ এখন ফতুর আলি।
সমস্যা হলো, দিনদিন আমার সংলাপ এবং শৈলী এত মারাত্মক হচ্ছে যে এখন নতুন বইয়ে কাজ করতে মন চায় না। মানে মজা পাই না।
(আমি কিন্তু মজা করছি না।)
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭
বাংলাদেশী জিসান বলেছেন: হুমমমম...
আমার মতে, এমনটা হতেই পারে!
আমি মনে করি, আপনার নিজে লেখার মধ্যে আগের সেই ইচ্ছানুভুতি কিংবা তৃপ্তিটা পাচ্ছেন না!
হয়তো আপনি অন্য কিছুর প্রতি আকর্ষিত হচ্ছেন! নয়তো পাঠক হিসেবে কিংবা অন্য কিছুতেই থেকে স্বস্তি বোধ করছেন এখন!
যেহেতু ১৬ বছরের মতো দীর্ঘ সময় লেখালেখিতেই আছেন, তনুমন দেহ-প্রাণ একটুক্ষণ বিশ্রাম নিয়ে পর্যবেক্ষণ করতে চাইতেই পারে।
৬|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে ১৬ বছর বয়স থেকে, এখন ৪৬।
ব্লগ নিয়ে একটা উপন্যাস লিখতে চেয়েছিলাম তা সেই ৬/৭ বছর আগে। দুইটা ফাইল আছ। যাতে শুধু আমার নিজের মন্তব্য। সর্বমোট ৭ শো পৃষ্ট হয়েছিল। তা থেকে দুইটা উপন্যাস লিখেছি। একটা বেশি মারাত্মক মার্কা। মানে বেশি কড়া এবং কঠিন। এখন আরেকটা শেষ করতে হবে। ওটা শেষ করার পর ব্লগটা। মানে এখন আর ভাল্লাগে না।
আপনাকে বললে হয়তো খুশি হবেন আমি ১৩৭৩ পৃষ্টার উপন্যাস একখান শেষ করেছি গতবছর। মানে আমার কাম খালাস।
আপনার সাথে আমি আড্ডা দেব। বিরক্ত হলে বলবেন।
এখানে যাবেন সময় হলে।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২
বাংলাদেশী জিসান বলেছেন: আমি হিসাবের খেয়ালের ভুলের জন্য আন্তরিকভাবে দু:খিত!
আমি আপনার লেখার দিগন্তের বিশালতা জেনে অবাক হয়েছি এবং সেই সাথে সত্যিই অভিভুতও!
আপনার সাথে কথা বলে আমি বরং আনন্দিত হয়েছি। সুতরাং বিরক্ত হবার প্রশ্নই আসে না!
আমি লিংকটিতে মাত্র visit করলাম!!! আকর্ষণীয়!
ইন শা আল্লাহ, সময় করে একটা অভিযান চালাবো। ![]()
৭|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাজনে প্রকাশ করেছি ১৩টা।
মনকে সচল রাখার জন্য আমি ব্লগিং করি।
আমি বিশ্বাস করি আমরা বন্ধু হতে পেরেছি?
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭
বাংলাদেশী জিসান বলেছেন: Wow!
জেনে খুশি হলাম আবার!!
.
আর কেন নয়?
ইন শা আল্লাহ, বিশ্বাস রাখতে পারেন!
আমিও বিশ্বাসের বিরোধী কিছু করি না।
৮|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞ এবং আশ্বস্ত হয়েছি।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৬
বাংলাদেশী জিসান বলেছেন:
![]()
৯|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ‘হ্যাঁ, শান্তিলাভের জন্য শয়নে শান্তিস্বস্ত্যয়ন হয়।’
‘যুক্তিনির্ভরে কাজ হবে না। পাঠশালায় যেতে হবে।’
এমন সব ঝামেলা মার্কা সংলাপ। এখন আপনি বলুন কতসময় মগজ সুস্থ থাকবে?
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩২
বাংলাদেশী জিসান বলেছেন: হা হা হা!
আসলেই!
।
তাই তো আমি এসব থেকে নিজেকে এখন বেশ দূরে রাখি
হাসি-খুশি, বেজায় সুখী, মগজ-মন সব চাঙ্গা থাকি।
১০|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্লিজ, আমার জন্য দোয়া করবেন।
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪২
বাংলাদেশী জিসান বলেছেন: অবশ্যই, ইন শা আল্লাহ।
দোয়া করি। দোয়া থাকবে সব সময়।
১১|
২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫
ইমরান আশফাক বলেছেন: আমার ও মারাত্নক সব প্লান আছে। কিন্তু বাস্তবায়ন করতে পারি না কালে ধরার জন্য (মানে আগামীকাল করার জন্য, আজকের দিনটা থাক)।
২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৭
বাংলাদেশী জিসান বলেছেন: আমি নিজেই অনেকটা এমন ভাই।
তাই বলেছি, যা করার দ্রুত করতেই হবে।
১২|
২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: কাজের কথা।
২১ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫
বাংলাদেশী জিসান বলেছেন: আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ প্রিয় ভাই।
১৩|
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০
ধ্রুবক আলো বলেছেন: অনুপ্রেরণা মূলক পোষ্ট ++
২১ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১
বাংলাদেশী জিসান বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য অশেষ অশেষ ধন্যবাদ ভাই।
১৪|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫
কবীর বলেছেন:
ভালো কথা ......... ![]()
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬
বাংলাদেশী জিসান বলেছেন: অশেষ অশেষ ধন্যবাদ ভাই। ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: অনুপ্রেরণা মূলক পোষ্ট